Saturday, May 23, 2026

Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাদাল

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেনের ( Australian Open) সেমিফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন কানাডার ডেনিস শাপোভালভকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৪-৬, ৩-৬ এবং ৬-৩ । এই জয়ের ফলে সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন তিনি।

এই জয়ের পর নাদাল বলেন,” আমি আজ পুরোপুরি বিধ্বস্ত। অত্যন্ত কঠিন একটা দিন গেল আজ। তারওপর এখানে প্রচণ্ড গরম। সত্যি বলতে আমি সেভাবে অনুশীলন করিনি। বলতে পারি যে, আজ ভাগ্য আমার সঙ্গ দিয়েছিল।শাপোভালোভের মতো একজন খেলোয়াড় সঙ্গে খেলা অন্তত কঠিন। ও যেমন প্রতিশ্রুতিবান, তেমনই আগ্রাসী টেনিস খেলে। আমার বয়স আর ২১ নয়! সত্যি বলতে সেমিফাইনালের আগে দু’দিনের ব্রেক আমার জন্য অত্যন্ত দরকার। তবেই আমি ম্যাচের জন্য প্রস্তুত হতে পারব। আমার নড়াচড়া বলে দিয়েছে যে, আমি শারীরিক ভাবে ফিট আছি। আমার জন্য এটা একটা ভাল পরীক্ষা ছিল।”

আরও পড়ুন:Surajit Sengupta: সুরজিৎ সেনগুপ্তের জন‍্য তৈরি হচ্ছে মেডিক্যাল বোর্ড, বৈঠকে সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রীর

Related articles

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...