Friday, June 26, 2026

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে অত্যাধুনিক কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারতীয় সিকিউরিটি ফোর্স(বিএসএফ)। পাশাপাশি পুরোনো কাঁটাতারের পরিবর্তন করার উদ্যোগও নিয়েছে বিএসএফ। তাছাড়া নারী কনস্টেবল নিয়ে তৈরি করা হচ্ছে বিএসএফ উইমেন বেন্ড।

জানা গেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৯৩৬.৪১ কিলোমিটার। যার মধ্যে প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে কাঁটাতার বিহীন। ওই সীমান্ত দিয়ে চোরাচালানের ঘটনা ঘটে। তাই এবার ওই সীমান্তে অত্যাধুনিক বেড়া লাগাতে উদ্যোগ গ্রহণ করেছে বিএসএফ। চলতি বছরে এসব সীমান্তে অ্যান্টি কাটা ও অ্যান্টি ক্লাইম্ব বেড়া লাগানোর জন্য প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

বিএসএফের উত্তরবঙ্গের আই জি অজয় সিং বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের ১০০ কিলোমিটারে কাঁটাতার না থাকায় ওই জায়গায় বিশেষ নজরদারি চালাতে হতো। তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকার যেহেতু টাকা বরাদ্দ করেছে তাই ওই কাঁটাতারহীন সীমান্তে অত্যাধুনিক বেড়া লাগানো হবে। এর ফলে সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ কিছুটা হলেও বন্ধ করা যাবে। আই জি আরও বলেন, পাচারকারীরা সীমান্তে অত্যাধুনিক মোবাইল নেটওয়ার্ক ও প্রযুক্তি ব্যবহার করে তাদের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। পাশাপাশি ৯৫০ জন নারী কনস্টেবলকে আলাদা করে নিয়োগ করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে সীমান্ত এলাকায় যেখানে তাদের প্রয়োজন হবে সেখানে নিয়োগ করা হবে। তাছাড়া তাদের মধ্যে থেকে বেশ কয়েক জনকে বেছে আলাদা নারী ব্যান্ড তৈরি করা হবে। শুধু তাই নয় সীমান্তবর্তী এলাকায় নজরদারিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। লাগানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।

আরও পড়ুন- Online Game: অনলাইন গেমে বাড়ছে মৃত্যু, কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...