Friday, June 26, 2026

‘পদ্মশ্রী’ ফেরালেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

Date:

Share post:

অপমানিত এবং অসম্মানিত বোধ করে কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। এর আগে ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukherjee) এবং সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)।

গোটা জীবন সঙ্গীতের পিছনে ব্যয় করেছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। অথচ এই দীর্ঘসময়েও সর্বোচ্চ নাগরিক সম্মান জোটেনি তাঁর। তাই  মোদি সরকারের ‘পদ্মশ্রী’ সম্মান ফেরালেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর বয়স ৯০ পেরিয়েছে। তাঁর চেয়েও কম বয়সিরা সম্মান পেয়ে গিয়েছেন। তাই এখন আর সম্মানের প্রয়োজন নেই বলে কেন্দ্রীয় সরকারকে ফোনেই জানিয়ে দিয়েছেন বলে শিল্পীর পরিবার সূত্রে খবর।

আরও পড়ুন: রাহুলের নেতৃত্ব নিয়ে ফের উঠল প্রশ্ন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ আরপিএন সিংয়ের

সূত্রের খবর, কেন্দ্রের সংশ্লিষ্ট সচিবালয়ের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, “আমার পদ্মশ্রীর কোনও দরকার নেই। শ্রোতারাই আমার সব।” আচমকা এই পদ্মশ্রী খেতাবের ফোনে তিনি যে অপমানিত বোধ করেছেন। শাস্ত্রীয় সঙ্গীত থেকে সিনেমায় প্লে-ব্যাক, বেসিক গানের অ্যালবাম, তাঁর কাজের ব্যাপ্তি অনেকটাই। তা না জেনে কেউ তাঁকে সম্মান দিতে চাইলে তা তিনি গ্রহণ করবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন গীতশ্রী।

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...