Tuesday, May 26, 2026

Shantanu Thakur: অধিকার রক্ষায় মতুয়াদের একজোট হওয়ার আহ্বান শান্তনুর

Date:

Share post:

‘সমাজে তখনই আপনি জায়গা পাবেন, যখন আপনি কথা বলবেন। সংঘবদ্ধতাই একমাত্র রাস্তা’। বৈঠক বা পিকনিক নয়, নিজেদের অধিকার রক্ষার্থে এবার মতুয়াদের একজোট হতে আহ্বান করলেন বিজেপি সরকারের মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।

সাধারণতন্ত্র দিবসের দিন মতুয়াধাম ঠাকুরনগরে স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছিলেন শান্তনু ঠাকুর। এরপর নদীয়ার চাকদহের লক্ষ্মীপুর গ্রামে মতুয়াদের ধর্মসভায়ও যোগ দেন বিজেপি সাংসদ। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের আর্থিক মেরুদণ্ড ভেঙে তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। এই অবস্থা থেকে উঠে আসতে হবে’। বার্তা দেন, ‘আমি স্বদেশে থেকে বিদেশি হব কেন? ভারতের নাগরিক হয়ে আমরা রাতারাতি বেনাগরিক হয়ে গেলাম। এই অবস্থায় জন্য দায়ি কে? আমাদের শিক্ষা নিতে হবে। রাজনৈতিক অধিকার অর্জন করতে হবে। আমাদের ১০০ বছরের ইতিহাসের কোথাও পড়ানো হয়? ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটছে। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, তোমরা শিক্ষা নাও। রাজনীতি কর। জংলি পশুদের মত মতুয়াদের ফেলে দেওয়া হয়েছিল। ভাবতে হবে দেশভাগটা কত বড় চক্রান্ত ছিল’।

আরও পড়ুন- জেলা কমিটিতে ভাই, এবার বিজেপিতে “অধিকারী পরিবারতন্ত্র” কায়েমের পথে শুভেন্দু

প্রসঙ্গত, একুশের নির্বাচনে হারের ধাক্কা সামলাতে না সামলাতে কলকাতা পুরসভার ভোটেও বিপুল বারের মুখ দেখেছে বিজেপি। বেড়েছে দলের মধ্যে মনমালিল্য। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ইতিমধ্যেেই হোয়াটসঅ্যাপ ছেড়েছেন একাধিক বিধায়ক সহ বিজেপি নেতাদের একাংশ। অন্যদিকে বাদ যাননি বনগাঁ সাংসদ, মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুরও। কয়েকদিন আগেই কলকাতায় পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠকও করেছেন বিক্ষুদ্ধ নেতারা। এমনকী, বনগাঁর গোপালনগরের রঘুনাথপুরে পিকনিক করতেও দেখা গিয়েছে তাঁদের।

 

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...