Thursday, May 14, 2026

বেসরকারি হাসপাতালে স্থানান্তরের পর সন্ধ্যার শারীরিক অবস্থা জানালেন চিকিৎসকরা

Date:

Share post:

এসএসকেএম(SSKM) হাসপাতালে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়েছিলেন করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যা থাকায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে(Sandha Mukherjee) অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বর্তমানে অ্যাপোলো চিকিৎসাধীন তিনি। সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিস্তারিত খবর দিলেন চিকিৎসকরা। আগের তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও উদ্বেগজনক অবস্থাতেই রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

সন্ধেয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “হৃদযন্ত্রের সমস্যার জন্য গত ১০ বছর ধরে ওষুধ খাচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বর্তমানে করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি ফুসফুসে সংক্রমণও রয়েছে তাঁর। করোনার জেরে শরীরে অক্সিজেনের স্যাচুরেশন কমে গিয়েছে। এই মুহূর্তে ওনার শরীরে মাল্টিফাংশন সাপোর্ট প্রয়োজন। সেই কারণেই এসএসকেএম থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।” এছাড়াও চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, “হৃদপিন্ডের লেফ্ট বান্ডিল ব্রাঞ্চ ব্লকেজ রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তুলনামূলক তাঁর হৃদপিণ্ডের পাম্পিং ক্যাপাসিটিও কম।” আপাতত মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে সংগীতশিল্পীর।

আরও পড়ুন:শর্তসাপেক্ষে খোলা বাজারে মিলবে কোভিশিল্ড, কোভ্যাক্সিন

উল্লেখ্য, বুধবার রাতে শৌচাগারে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এর পর বেশ অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিলই। তাঁর দু’টি ফুসফুসেই সংক্রমণ রয়েছে বলে পরিবার সূত্রে খবর। তার সঙ্গে ছিল জ্বর। এর পর বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠায় দুপুরে তাঁকে তড়িঘড়ি গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রীর তৎপরতার তড়িঘড়ি গঠিত হয় মেডিক্যাল বোর্ড। বিকেলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি জানান, করোনা আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী। সমস্যা রয়েছে হার্টের। মুখ্যমন্ত্রী উদ্যোগেই উন্নত চিকিৎসার জন্য এরপর এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...