Thursday, June 11, 2026

কোথায় দু’গজের দূরত্ব? কোথায় মাস্ক? কোভিড বিধি শিকেয় তুলে ‘শাহি প্রচার’ উত্তরপ্রদেশে

Date:

Share post:

“দো গজ দূরি মাস্ক হ্যা জরুরি” – কেন্দ্রীয় সরকারের এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে, উত্তরপ্রদেশে(UttarPradesh) নির্বাচনী প্রচারে ব্যস্ত খোদ স্বরাষ্ট্রমন্ত্রী(Home minister) অমিত শাহ(Amit Shah)। উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শাহ। আর সেখানেই তাঁর করোনা বিধিকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

করোনার(Covid) উত্তরোত্তর বৃদ্ধিকে মাথায় রেখে, ৫ রাজ্যে আসন্ন নির্বাচন নিয়ে ইতিমধ্যেই অসংখ্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। যথাযথ কোভিড প্রটোকল মেনেই মাত্র ৫ জন ব্যাক্তিকে নিয়ে প্রচার করার অনুমতি দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, আর তিনিই সব রকম নির্বাচনী নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে ব্যাস্ত। কেন্দ্রীয় সরকারের নিয়মকে কোনোরকম তোয়াক্কা না করেই, স্বরাষ্ট্রমন্ত্রী মাস্ক ছাড়া জনতার মধ্যে ভোট প্রচারে ব্যস্ত। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি। আর তাতেই সমালোচনার ঝড় বয়ে গেছে নেট মাধ্যমে। মুখের লালা ব্যবহার করে জনতার মধ্যে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করতে দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।

আরও পড়ুন:Jahdeep Dhankar: রাজ্য-রাজ্যপাল সংঘাত: স্পিকারের মন্তব্যের প্রেক্ষিতে বিবৃতি ধনকড়ের

নেটিজেনরা লালার মাধ্যমে ভাইরাস ছড়ানোর অভিযোগ এনেছেন অমিত শাহের বিরুদ্ধে। ভিডিওতে দেখা গেছে অমিত শাহের মুখে কোনও মাস্ক নেই, তিনি লিফলেটের একটি বান্ডিল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় তার মুখের লালা ব্যবহার করছেন। করোনা আর ওমিক্রনের ঠেলায় দেশ যখন বিপর্যস্ত, সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই কাণ্ডজ্ঞানহীন আচরণে সমালোচনার ঝড় টুইটার জুড়ে। শুধু তাই নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়ি বাড়ি প্রচার করতে দেখে অনেকেই ব্যঙ্গ করেছেন।

অনেকে যেমন নির্বাচন কমিশনের নির্দেশিকাকে স্মরণ করিয়ে দিয়েছেন। অনেকে আবার এটাও বলেছেন, উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নের বহর এতটাই যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হচ্ছে। আরও একধাপ এগিয়ে গিয়ে, অনেকে আবার বলেছেন, বিজেপির আত্মবিশ্বাস এতটাই তলানীতে যে সমস্ত কাজ ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বাড়ি বাড়ি ভোট চাইতে হচ্ছে। সবমিলিয়ে অমিত শাহের ভিডিও এখন ভাইরাল নেট মাধ্যমে।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...