Friday, April 24, 2026

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শেষ চারে পৌঁছে চমক আফগানদের

Date:

Share post:

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় চমক দিল আফগানিস্তান। শক্তিশালী শ্রীলঙ্কাকে টানটান উত্তেজক ম্যাচে ৪ রানে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আফগানরা।অথচ প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে মাত্ৰ ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল আফগানিস্তানের ইংনিস। শ্রীলঙ্কার পেসার বিনুজা রামপাল মাত্র ১০ রান খরচ করে ৫ উইকেট দখল করেন। আফগানিস্তানের হয়ে কিছুটা লড়াই করেন আব্দুল হাদি। তিনি ৩৭ রান করেন। ৩০ রান করেন নুর আহমেদ।

আরও পড়ুন- অবৈধ কয়লা মজুতের বিরুদ্ধে অভিযান: পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত খয়রাশোল

পাল্টা ব্যাট করতে নেমে ৪৬ ওভারে মাত্র ১৩০ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। একটা সময় স্কোরবোর্ডে ৪৩ রান তুলতে না তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। এরপর দুনিথ ওয়েলাঙ্গে (৩৪) ও রাভিন ডি সিলভা (২১) কিছুটা লড়লেও হার বাঁচাতে পারেননি।

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...