Wednesday, June 24, 2026

‘পদ্মভূষণ’ উস্তাদ রশিদ খানকে বাড়ি গিয়ে সম্বর্ধনা ভারতী-রুদ্রনীলের

Date:

Share post:

২০০৬ সালে পদ্মশ্রী পেয়েছিলেন। ২০২২-এ পদ্মভূষণ। পদ্মভূষণ সম্মান পাওয়ার পর শুক্রবার উস্তাদ রশিদ খানের (Ustad Rashid Khan) বাড়িতে গিয়ে তাঁকে সম্বর্ধনা জানালেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ (Bharati Ghosh) এবং রাজ্য বিজেপির মুখপাত্র রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

প্রসঙ্গত এবারের পদ্ম সম্মান দেওয়াকে ঘিরে অনেক বিতর্ক হয়েছিল। কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী পুরস্কার দিতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু সেই সম্মান নিতে অস্বীকার করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন আরও এক শিল্পী তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, অনেক দিন আগেই পদ্মশ্রী পাওয়া উচিৎ ছিল তাঁর। এত দিন পরে এসে পদ্মশ্রী পাওয়াটা তাঁর মতো প্রবীণ শিল্পীর জন্য সম্মানজনক নয় বলে উল্লেখ করেছেন তিনি। তাছাড়াও পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে পদ্ম ভূষণ প্রাপকের তালিকায় রাখা হয়েছিল।

তবে এতসব বিতর্কের মধ্যেও পদ্মভূষণ সম্মান গ্রহণ করেন উস্তাদ রাশিদ খান।  শিল্পীর বাড়িতে গিয়ে তাঁকে সম্বর্ধনা দেন ভারতী ঘোষ এবং রুদ্রনীল ঘোষ। হাসিমুখেই তা গ্রহণ করেন শিল্পী।

আরও পড়ুন- Madan Mitra: ‘খুব জোর বেঁচে গিয়েছি’, দুর্ঘটনার কবলে পড়ে জানালেন তৃণমূল বিধায়ক

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...