Thursday, June 4, 2026

Puri:সুখবর! ভক্তদের জন্য খুলে দেওয়া হল পুরীর জগন্নাথ দেবের মন্দির

Date:

Share post:

করোনার দাপট কমতেই ফের ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল পুরীর জগন্নাথ দেবের মন্দির। আগামী ১ ফেব্রুয়ারি থেকে খুলে যাবে মন্দিরের দরজা। করোনা বিধিনিষেধ মেনে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়ার কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুন:স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা

শুক্রবার জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন পুরীর কালেক্টর এবং জেলার পুলিশ সুপার৷ বৈঠকে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। তাতে সম্মতি দেন রাজ্য প্রশাসনও। বৈঠকে ঠিক হয়, সপ্তাহে ছ’দিন পুণ্যার্থীদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে । কোভিড বিধিনিষেধ মেনে ভক্ত ও দর্শনার্থীরা এই ছ’দিন প্রবেশ করতে পারবেন মন্দিরে৷ দেখাতে হবে টিকার শংসাপত্রও। তবে রবিবার বন্ধ রাখা হবে মন্দির। ওই দিন স্যানিটাইজেশনের কাজ হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই করোনার কবলে পড়েন জগন্নাথ মন্দিরের একাধিক সেবাইত। তখনই মন্দির কর্তৃপক্ষ ৩১ জানুয়ারি পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।এরপরও সংক্রমণ বাড়তে থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় মন্দির। তবে রীতি মেনেই প্রাত্যহিক পুজো চলছিল। শুধুমাত্র ভক্তদের জন্য দর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার সংক্রমণের দাপট কমতেই ফের খুলে গেল মন্দির।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...