Sunday, May 3, 2026

অন্তর্দ্বন্দ্বে জর্জরিত গোয়া বিজেপি, নির্দল হয়ে মনোনয়ন জমা ৪ ‘বিদ্রোহীর’

Date:

Share post:

দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি নির্বাচন মুখর গোয়াতেও(Goa) বিজেপির(BJP) অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। দলের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ৪ শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্ব নির্দল প্রার্থী(Indipendent candidate) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন। স্বাভাবিকভাবেই এই ৪ কেন্দ্র গেরুয়া শিবিরের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে গোয়াতে। এই ৪ কেন্দ্র হল পানাজি, মান্দ্রেমে, সাঙ্গুয়েমে এবং কুয়েপেম।

পানাজি কেন্দ্রে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই কেন্দ্রে বিজেপি তরফে প্রার্থী করা হয়েছে আতানাসিও মনসেরাত্তকে। যিনি ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।

আরও পড়ুন:ফের তুঙ্গে নেতাজি বিতর্ক, কেন্দ্রের প্রস্তাবিত মূর্তিতে তীব্র আপত্তি বসু পরিবারের

মান্দ্রেম কেন্দ্র গোয়া বিজেপির আর এক মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির ইস্তেহার কমিটির প্রধানের দায়িত্ব সামলানো লক্ষ্মীকান্ত পারসেকর ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছেড়েছেন। এবং এই কেন্দ্র থেকে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই কেন্দ্রে বিজেপি তরফে প্রার্থী করা হয়েছে দয়ানন্দ সোপ্তেকে।

সাঙ্গুয়েম কেন্দ্রও দলীয় সংঘাতে উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিজেপির জন্য। উপ-মুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকারের স্ত্রী সাবিত্রী কাভলেকার বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এবং এই কেন্দ্র থেকে নির্দল হিসেবে প্রার্থী হয়েছেন। এখানে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দলের প্রাক্তন বিধায়ক সুভাষ ফালদেসাইকে।

কুয়েপেম বিধানসভা কেন্দ্রের নির্দল বিধায়ক প্রসাদ গাঁওকার বিজেপিকে সমর্থন করলেও এবার দল তাকে টিকিট দেয়নি। ফলস্বরূপ এই কেন্দ্র থেকে কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এ কেন্দ্রে বিজেপি তরফে প্রার্থী করা হয়েছে চন্দ্রকান্ত কাভলেকারকে।

Related articles

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...