Sunday, May 10, 2026

সাসপেন্ড হয়েও বিদ্রোহের আগুন নিভছে না, শান্তনুর নেতৃত্বে সমান্তরাল বিজেপির ভাবনা

Date:

Share post:

প্রথমে বেসুরো। পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে রুদ্ধদ্বার বৈঠক। রাজ্য নেতৃত্বের উপর অনাস্থা, স্বজনপোষণের অভিযোগ। এরপর শোকজ। সাসপেন্ড। এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত-ই থাকতে হচ্ছে রাজ্য বিজেপির (BJP) অতিপরিচিত দুই নেতা রীতেশ তিওয়ারি (Ritesh Tiwary) এবং জয়প্রকাশ মজুমদারকে (Joyprakash Majumder)। সাসপেন্ড হওয়ার পরেও সংবাদ মাধ্যমে প্রায় প্রতিদিনই মুখ খুলছেন এই দুই বিক্ষুব্ধ বিজেপি নেতা। নাম করে রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক(সংগঠন)-কে তুলোধনা করছেন রীতেশ-জয়প্রকাশ।

আরও পড়ুন: ভোট চলাকালীন বুথ ফেরত সমীক্ষায় জারি নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলে জেল- জরিমানা

অন্যদিকে সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) কার্যত সমন্তরাল সংগঠন চালিয়ে তাঁর সংসদীয় এলাকায় রোজ বনভোজন করছেন, বলা ভালো “পিকনিক পলিটিক্স” করছেন। সেই আবহেই এবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে, ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে বসলেন রীতেশ-জয়প্রকাশ। গতকাল, শনিবার অনেক রাত পর্যন্ত এই বৈঠক হয়েছে। খুব স্বাভাবিকভাবেই শান্তনুর সঙ্গে বিদ্রোহী দুই নেতার এই বৈঠক ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, রাজ্য নেতৃত্বকে বাইপাস করে শান্তনুর নেতৃত্বে সমান্তরাল বিজেপি (BJP) চালানোর ভাবনায় রয়েছেন এই বিদ্রোহীরা।

যদিও কী কারণে শীতের রাতে ঠাকুরবাড়িতে এমন রুদ্ধদ্বার বৈঠক, সেটা অবশ্য খোলসা করেননি রীতেশ বা জয়প্রকাশ।
এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সাংসদ শান্তনু ঠাকুরেরও। তবে এটা স্পষ্ট, রাজ্য নেতৃত্বকে রীতিমতো চ্যালেঞ্জ দিতে কোমর বেঁধে নামছেন বিদ্রোহীরা। যার নেতৃত্বে শান্তনু ঠাকুর।

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...