Thursday, April 23, 2026

“প্রকৃত হিন্দুত্ববাদী হলে গান্ধী নয়, জিন্নাকে গুলি করত গডসে”, তাৎপর্যপূর্ণ মন্তব্য শিবসেনার

Date:

Share post:

জাতির জনক মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রয়াণ দিবসে (Death Anniversary) উলটপুরাণ। কট্টর হিন্দুত্ববাদী আদর্শ থেকে জন্ম হওয়া মহারাষ্ট্রকেন্দ্রিক রাজনৈতিক দল শিবসেনা (Shivsena) এবার উল্টোপথে হেঁটে গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের (Nathuram Godse) তীব্র সমালোচনা করল। গান্ধীজির প্রয়াণ দিবসে শিবসেনার অন্যতম শীর্ষনেতা নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। তাঁর বক্তব্য, প্রকৃত হিন্দুত্ববাদী হলে সে কখনই গান্ধীকে নয়, জিন্নাহকে (Jinha) হত্যা করতেন।

আরও পড়ুন:গান্ধীজিকে যারা গুলি করেছিলেন আজ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে তাঁদেরই উত্তরাধিকারীরা : ব্রাত্য বসু

গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসকে নিয়ে এর আগে কোনওদিন শিবসেনার তরফে এমন নিন্দা বা বিরোধিতা করা হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না। ফলে রাজনৈতিকভাবেও সঞ্জয় রাউতের এমন মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিজেপির জোট ছাড়তেই শিবসেনার এমন অবস্থান বদল অবশ্যই গডসের “দেশপ্রেম” এবং “হিন্দুত্ববাদ” নিয়েই প্রশ্ন তুলে দিল। এবং শিবসেনার এই অবস্থান বদলে কংগ্রেসের পরোক্ষ প্রভাব দেখছে রাজনৈতিক মহল।

এদিন সঞ্জয় রাউত বলেন, “তাঁর অবদানের কথা স্মরণে রেখে আজও বিশ্বজুড়ে বহু মানুষ গান্ধীজির মৃত্যুর জন্য শোকপ্রকাশ করেন। শ্রদ্ধা জানান তাঁকে। পাকিস্তান তৈরি হয়েছিল মহম্মদ আলী জিন্নার জেদ ও দাবি মেনে। এর জন্য কোনওভাবেই গান্ধীজি দায়ী নয়। দেশ ভেঙে পাকিস্তান তৈরির সময় যদি সত্যি কোনও হিন্দুত্ববাদী থাকত, তাহলে সে জিন্নাকে গুলি করে মারত। গান্ধীজিকে নয়।”

Related articles

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...

কেশপুরে ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু তালিকায় নাম থাকা পরিবারের একমাত্র সদস্যের

ভোটার তালিকায় নাম নেই পরিবারের বাকি সদস্যদের। যাঁর ছিল ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি...

বুমরাহের ওয়ার্কলোড নিয়ে চিন্তা, ‘প্ল্যান বি’ তৈরি রাখছে বিসিসিআই

বছরের শুরুতেই ছিল টি২০ বিশ্বকাপ, তারপরই শুরু হয়েছে আইপিএল(IPL)। বছর ভর ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের। আগামী বছর...

কেন্দ্রীয় বাহিনীর ‘দাদাগিরি’: চোপড়ায় বিজেপিকে ভোট দেওয়ার নির্দেশ! বৃদ্ধা-যুবককে মারধরের অভিযোগ

চোপড়ায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাদাগিরি। বৃদ্ধা ও যুবককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় কমিশন ও বিজেপি। ভোটের লাইনে দাঁড়িয়ে...