Tuesday, June 23, 2026

গান্ধীজিকে যারা গুলি করেছিলেন আজ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে তাঁদেরই উত্তরাধিকারীরা : ব্রাত্য বসু

Date:

Share post:

বেলেঘাটায় অবস্থিত গান্ধী ভবন এক অনবদ্য ইতিহাসের সাক্ষী। ১৯৪৭ সালের ১২ই আগস্ট, স্বাধীনতার প্রাক্কালে জাতির জনক মহাত্মা গান্ধী এই গান্ধী ভবনে আসেন। ২০০ বছরের পরাধীনতার অবসানের দিন, ১৫ অগস্ট, যখন দিল্লিতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে তখন বাংলায় চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই সময় এই স্থান থেকেই গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন।

রবিবার এই গান্ধী ভবনে মহাত্মা গান্ধীর ৭৫ তম প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।তিনি বলেন, বেলেঘাটায় গান্ধী ভবন এক অনবদ্য ইতিহাসের সাক্ষী। ১৯৪৭ সালের ১২ অগস্ট, স্বাধীনতার প্রাক্কালে জাতির জনক মহাত্মা গান্ধী এই গান্ধী ভবনে আসেন। ২০০ বছরের পরাধীনতার অবসানের দিন, ১৫ অগস্ট, যখন দিল্লিতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে তখন বাংলায় চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই সময় এখান থেকেই গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন।গান্ধীজির সত্যাগ্রহের মতো এত গুরুত্বপূর্ণ এক আন্দোলনের ইতিহাস জড়িয়ে আছে এই গান্ধী ভবনের সঙ্গে।গান্ধীকে যারা গুলি করেছিলেন আজ মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছে তাঁদেরই উত্তরাধিকারীরা।

আরও পড়ুন- Kunal Ghosh:শব্দের জাদুকরের এই ভাষা কেন? কবীর সুমনকে লিখলেন কুণাল

এরই পাশাপাশি, রবিবার ব্যারাকপুর গান্ধী ঘাটে রাজ্যপালের মন্তব্য নিয়ে শিক্ষামন্ত্রী  বলেন, রাজ্যপাল না জানেন বাংলার ইতিহাস, রাজনৈতিক সচেতনতার ইতিহাস। বাংলার রাজনীতিতে হিংসা বরাবরই ছিল। নির্বাচনে যদি কোনও বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে তাহলে সেটা সর্বিক দায়। কোনও দলের দায় নয়। ফেসবুক বা টুইটার ব্যবহারের ক্ষেত্রে রাজ্যপালের কী করণীয় তা উনিই কোনও সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। ওঁকে আমরা সম্মানই জানাতে চাই। পাশাপাশি ওঁরও দায় রয়েছে প্রকৃত সম্মানিত হয়ে ওঠার।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...