Friday, June 26, 2026

‘অমর জওয়ান জ্যোতি সরানোর সিদ্ধান্ত প্রশংসিত’, বিতর্ক এড়িয়ে জানালেন মোদি

Date:

Share post:

অমর জওয়ান জ্যোতি(Amar Jawan Jyoti) সরানোর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। তবে সে বিতর্ককে ছুঁড়ে ফেলে বছরের প্রথম ‘মন কি বাত'(Mann ki baat) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) জানালেন, বহু মানুষ অমর জওয়ান জ্যোতি সরানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি আজ মহাত্মা গান্ধীর ৭৪ তম মৃত্যুবার্ষিকীতে তিনি জানালেন, “আজ বাপুর প্রয়াণ দিবস। দিনটা বাপুর শিক্ষাকে মনে করায়।”

এদিন অমর জওয়ান জ্যোতি সরানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বেশ কিছু প্রবীণ ব্যক্তি আমায় চিঠি লিখে জানিয়েছেন, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে অমর জওয়ান জ্যোতি সরানোয় শহিদদের প্রতি যথাযোগ্য সম্মান জানানো হয়েছে।” পাশাপাশি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল দেখতে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। ছোটদের এই জায়গা ঘুরে দেখা উচিত বলেও জানান তিনি।

আরও পড়ুন:Kunal Ghosh:শব্দের জাদুকরের এই ভাষা কেন? কবীর সুমনকে লিখলেন কুণাল

এর পাশাপাশি ২০২২-এর প্রথম ‘মন কি বাতে’র শুরুতে মহাত্মা গান্ধীর শিক্ষাকে স্মরণ করা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে যে বিশিষ্টরা শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন তাঁদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। গান্ধীজির পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, মদনমোহন মালব্য, মহারাজা গায়কোয়াড়, রাজেন্দ্রপ্রতাপ সিং প্রমুখের কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে গত পাঁচ দশক ধরে জ্বলছিল অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। তবে মোদি সরকার এই শিখাকে মিশিয়ে দিয়েছে পার্শ্ববর্তী ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। এই ঘটনাতেই বিতর্কের সূত্রপাত। যদিও বিতর্ক এড়িয়ে প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, “ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত অমর জওয়ান জ্যোতি ও ন্যাশনাল ওয়ার মেমরিয়ালের চিরশিখা মিলিয়ে দেওয়া হয়েছে। এই আবেগঘন মুহূর্তে বহু শহিদ পরিবার ও দেশবাসীর চোখেই জল এসে গিয়েছিল।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...