Thursday, May 14, 2026

বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার

Date:

Share post:

বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার হলেন ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের ( Manchester United) ফুটবলার ম্যাসন গ্রিনউড (Mason Greenwood)। ম্যানইউ ইতিমধ্যে গ্রিনউডকে নির্বাসিত করেছে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে নির্যাতনের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও আপলোড করেছেন গ্রিনউডের বান্ধবী হ্যারিয়েট রবসন। যার মধ্যে একটিতে তার ঠোঁট মুখ থেকে প্রচুর রক্তপাত হতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে সারা শরীর এবং উরুতে একাধিক ক্ষত দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে রবসন লিখেছেন, “যারা জানতে চায় ম্যাসন গ্রিনউড সত্যিই আমার সঙ্গে কী করে।” তিনি তার স্টোরিতে একটি অডিও ফাইলও আপলোড করেছেন। ভয়েস নোটটিতে বলতে শোনা যায়, যৌন সংগমের আবেন করেছিলেন।

এই ভিডিও বার হওয়ার পরই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একটি বিবৃতি দিয়ে লিখেছিল, “সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও অভিযোগ সম্পর্কে আমরা অবগত। সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত আমরা কিছু মন্তব্য করব না। ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড যে কোনও ধরনের সহিংসতার নিন্দা করে।”

কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী, গ্রিনিউড কে ব্রিটিশ পুলিশ শারীরিক ও মানসিক নির্যাতন করার জন্য তাকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন:Surajit Sengupta: শারীরিক অবস্থার উন্নতি হল প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...