Monday, May 4, 2026

Budget: পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি বিনিয়োগ, কেন্দ্রীয় বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলার

Date:

Share post:

করোনা আবহে ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যে নির্বাচন (Election)। এই একটি সময়েই মঙ্গলবার সংসদে বাজেট (Budget) পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট (Budget) পেশের আগে এদিন সকালে সফদরজঙ্গ রোডের বাড়ি থেকে বেরিয়ে নর্থ ব্লকে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister)। সেখান থেকে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ সেরে সংসদে পৌঁছান কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister)। এরপর আনুষ্ঠানিকভাবে বাজেট অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর সকাল ১১টা থেকেই শুরু হয় বাজেট পেশ।

এদিনের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যা বললেন –

  • দেশের গরিব মানুষের জীবনে বদল আনাই আমাদের বাজেটের লক্ষ্য
  •  পিএম গতিশক্তি মাস্টারপ্ল্যান চালু হবে
  • শীঘ্রই বাজারে এলআইসি শেয়ার বিক্রি
  • দেশের চার জায়গায় মাল্টি মডাল লজিস্টিক পার্ক
  • করোনা পরিস্থিতি কাটিয়ে ভালো সময় এসেছে, মজবুত হচ্ছে দেশের অর্থনীতি, বাড়ছে বিনিয়োগ
  • ৬০ লক্ষ নতুন চাকরি মিলবে
  • পিপিপি মডেল তৈরি হবে পার্ক, আগামী ৩ বছরে ৪০০ বন্দে ভারত ট্রেন
  • গঙ্গা উপত্যাকায় রাসায়নিক মুক্ত চাষ হবে
  • পিপিই মডেলে পর্বতমালা প্রকল্প, পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটির ঘোষণা
  • আগামী 25 বছরের দিশা দেবে এই বাজেট
  •  দেশেই তৈলবীজ উৎপাদনের ওপর জোর
  • ১০.৩০ লক্ষ MSME-র জন্য ঋণের সুবিধা
  • স্থানীয় ব্যবসায় উৎসাহ দিতে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্প
  • নতুন করে সেচের আওতায় 9.5 হেক্টর কৃষিজমি
  • এমএসপির জন্য 2.73 লক্ষ কোটি টাকা বরাদ্দ
  • আবাস যোজনা ৮০ লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনা ৪৭ হাজার কোটি টাকা বরাদ্দ
  • করোনায় মানসিকভাবে অসুস্থদের জন্য টেলি মেন্টাল হেলথ প্রোগ্রাম, ২৩টি হেল্প সেন্টার
  • করোনা জেরে স্কুল বন্ধ, পড়ুয়াদের জন্য ওয়ান ক্লাস, ওয়ান চ্যানেল
  • দেশের প্রতি পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং, 75 জেলায় 75 ডিজিটাল ব্যাংক
  • বাড়ি বাড়ি জল দেওয়ার প্রকল্পের 60 হাজার কোটি টাকা বরাদ্দ
  • মিলেট চাষ ও ব্র্যান্ডিংয়ে বিশেষ জোর
  • এই আর্থিক বছরে চালু হবে উন্নত মানের ই-পাসপোর্ট
  • ড্রোন শক্তি প্রকল্পে বাড়তি গুরুত্ব দেবে সরকার
  • নগর উন্নয়ন পরিকাঠামোয় বিশেষ কমিটি, এক ছাতার তলায় আনা হবে সব সড়ক যোজনাকে
  • ই গাড়িতে বিশেষ জোর, ব্যাটারি চার্জ সেন্টার বাড়ানো হবে
  • রেলে পিপিপি মডেলে বাড়তি গুরুত্ব
  • উত্তর-পূর্বের জন্য দেড় হাজার কোটির নয়া প্রকল্প
  • বেসরকারি উদ্যোগে দেশে চালু হবে 5G ইন্টারনেট পরিষেবা
  • এই আর্থিক বছরে স্পেক্ট্রাম নিলাম, 2025 এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার
  • প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানি কমানোর সিদ্ধান্ত
  • প্রতিরক্ষা সরঞ্জামের ৬৮% কেনা হবে দেশীয় সংস্থা থেকে
  • প্রতিরক্ষা বরাদ্দের 25 শতাংশ খরচ গবেষণায়, ডিআরডিও-র সঙ্গে কাজ করবে বেসরকারি সংস্থা
  • তাপবিদ্যুৎ কেন্দ্রে 5 থেকে 7 শতাংশ বায়ো মাস ব্যবহার
  • ডিজিটাল রুপি আনছে রিজার্ভ ব্যাংক, ঘোষণা নির্মলার
  • ব্লকচেন প্রযুক্তি চালু করবে রিজার্ভ ব্যাংক, ব্যাংকে লেনদেন হবে ডিজিটাল কারেন্সিতে
  • ট্যাক্স রিটার্নে সরলীকরণ, দু বছর পর্যন্ত ভুল শোধরানোর সুযোগ আপডেটেড রিটার্ন ফাইল তৈরি করে
  • রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ কেন্দ্রীয় সরকারের, 50 বছরের মেয়াদে শোধ করা যাবে ঋণ
  • ডিজিটাল সম্পত্তি লেনদেনের ৩০% আয়কর, ডিজিটাল সম্পত্তি উপহারও করযোগ্য
  • কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে হলো ১৫ শতাংশ
  • জিএসটি বাবদ 1 লক্ষ 40 হাজার কোটি টাকা আদায়
  • এনপিএস-এ কর ছাড়ের উর্ধ্বসীমা বেড়ে হল 14 শতাংশ
  • ন্যাশনাল পেনশন স্কিমে সামঞ্জস্য আনার উদ্যোগ
  • পেনশনভোগী ও বিশেষভাবে সক্ষমদের জন্য আয়করে ছাড় ঘোষণা সরকারের

Related articles

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
100 এগিয়ে
বিজেপি
173 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে