Thursday, May 14, 2026

বেআইনিভাবে কয়লা উত্তলনের সময় বিপত্তি, মৃত্যু একাধিকের

Date:

Share post:

বেআইনিভাবে কয়লা উত্তলনের সময় বিপত্তি। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, মৃত্যু হয়েছে ৪ জনের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) নিরসায়।

জানা গিয়েছে,ঝাড়খণ্ডের (Jharkhand) নিরসায় ইসিএলের বন্ধ থাকা রাবনসিড়ি নামক খনিতে এই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার। অবৈধভাবে কয়লা কাটতে গেলে সেই সময় কয়লার চাঙর ভেঙে পড়ে। নামে ধস এমনটাই জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে ৪ জনের। বাকি যাদের উদ্ধার করা গিয়েছে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে। ঘটনাস্থলে রয়েছে ইসিএলের মাইনস রেসকিউ টিম।

আরও পড়ুন-Sougata Roy: রাষ্ট্রপতির পরে এবার ধনকড়কে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ তৃণমূলের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিরসার প্রাক্তন সিপিআই বিধায়ক অরূপ চট্টোপাধ্যায় (Arup Chatterjee)। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে কয়লা কাটা ও উত্তোলনের কাজ চলছে। যারা বেআইনিভাবে খনন করে তাদের মধ্যে প্রতিদ্বন্দিতার জেরেই এই ঘটনা ঘটছে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক অপর্ণা সেনগুপ্ত (BJP MLA Aparna Sengupta) বলেন, “এই দুর্ঘটনা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। তিনি এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ি করেছেন।

নিরসার এসডিপিও পীতম্বর সিং খেরওয়ার বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ইসিএলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বৈঠক করেছি। সব দিক থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনমাফিক তদন্ত হবে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।”

গত ২৬ জানুয়ারি পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে খনি দুর্ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল পাঁচ জনের।

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...