Friday, May 22, 2026

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবে পালন করা হল সুভাষ ভৌমিকের স্মরণসভা, উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ববি হাকিমরা

Date:

Share post:

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবে ( EastBengal Club) পালন করা হল সুভাষ ভৌমিকের ( Subhash Bhowmick) স্মরণসভা। সেই স্মরণ সভায় উপস্থিত ছিলেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), মেয়র ববি হাকিম ( Boby Hakim), বিধায়ক দেবাশিস কুমার-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা।  ছিলেন সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা ভৌমিকও।

এদিন ইস্টবেঙ্গল ক্লাবে সুভাষ ভৌমিকের স্মৃতিচারণায় তাঁর উদ্দেশে বক্তব্য রাখেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাশ, ববি হাকিমরা। সেখানেই তাঁরা জানান সুভাষ ভৌমিকের নামে একটি পার্ক তৈরি করা হবে দক্ষিণ কলকাতায়। এই অনুষ্ঠানে মোহনবাগানের তরফে উপস্থিত ছিলেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও আশিয়ান জয়ী দলের অ্যালভিটো ডি কুনহা, দেবজিৎ ঘোষরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন, শ্যাম থাপা, মনোরঞ্জন ভট্টাচার্য, সমরেশ চৌধুরী, সুকুমার সমাজপতি-সহ অনেকেই। ছিলেন বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও। অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে সুভাষ ভৌমিকের স্মৃতিচারণ করা হয়। সেখানে তাঁর কোচিং-এর বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়। সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা ভৌমিক, ক্রীড়ামন্ত্রী এবং আরও বিশিষ্ট জনেরা মাল্যদান করেন।

এদিন সুভাষ ভৌমিকের স্মরণসভায় জানান হল ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি করা হবে সুভাষ ভৌমিকের নামে একটি ক্লিনিক। এছাড়াও মরণোত্তর দ্রোণাচার্য পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও নার্সারিতে সেরা ফুটবলারকে সুভাষ ভৌমিকের নামে পুরস্কার দেওয়া হবে।

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...