Saturday, March 14, 2026

Milk: ডুমুরদহে দুধে ক্ষতিকর রাসায়নিক! ভেজাল কারবারে ধৃত ৩

Date:

Share post:

হুগলির (Hoogli) ডুমুরদহের গজিনগরে ভেজাল দুধের কারবারের হদিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে ভেজাল সামগ্রী ও বহু সরঞ্জাম আটক করল বলাগড় থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার সন্ধেয় গজিনগরের ওই ভেজাল দুধের (Milk) কারখানায় হানা দেয় পুলিশ (Police)। সেখানে খাটালের আড়ালে রমরমিয়ে চলছিল ভেজাল দুধের কারবার। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুন্ডু, সিআই মগড়া অরূপ ভৌমিক, ওসি বলাগড়-সহ বলাগড় থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয় ঘটনাস্থলে। তল্লাশি চালিয়ে ধরা পরে পাম তেল ও মনোপটাশিয়ামের মত রাসায়নিক। যার সাহায্যে দুধের পরিমাণ বাড়ানো হত। বেশ কিছু নামকরা কোম্পানিতে এই ভেজাল দুধ যেত বলে অভিযোগ।

অভিযোগ, দীর্ঘ দিন ধরে ওই ভেজাল দুধের কারবার চালাচ্ছিলেন লক্ষ্মণ। তাঁর বাড়িতে পঁচিশটি গরু হয়েছে। সেই গরুর দুধের সঙ্গে ভেজাল মিশিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে বিভিন্ন নামী কোম্পানিতে গাড়ি করে দুধ সরবরাহ করতেন। এমনভাবে ভেজাল মেশানো হত যা পরীক্ষা করলেও ধরা পড়ত না।

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...