Sunday, May 17, 2026

লোকসভায় জটায়ু! বাঙালি ফিরল নস্টালজিয়ায়; কেন জানেন ?

Date:

Share post:

লোকসভায় তাকে দেখে অনেকেই অবাক হয়েছেন।সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর ছবি। কারণ, তাকে এক ঝলক দেখলেই মনে হবে জটায়ু!‌এই রাজনীতিবিদের চেহারার সঙ্গে ফেলুদার সঙ্গী লালমোহনবাবু ওরফে জটায়ুর চেহারার আশ্চর্য মিল।একজন সোশ্যাল মিডিয়ায় লিখছেন, উনি নিশ্চয়ই ‘বিধানসভাকে পট্ভূমিকামে’ কোনও উপন্যাস লিখছেন। তাঁকে অবশ্য দেখা গিয়েছে লোকসভায়, বিধানসভায় নয়। ২০১৪ সাল থেকে বিজেপির সাংসদ হরিশ।

বর্তমানে তিনি বসতি লোকসভা কেন্দ্রের সাংসদ। গেরুয়া শিবিরের এই সাংসদের সঙ্গে স্বভাবগত কোনও মিলের পরিচয় নেই সাংসদের কিন্তু চেহারায় সন্তোষ দত্ত অভিনীত চরিত্রটির অদ্ভুত এই মিল নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। টিভিতে সংসদের অধিবেশন দেখতে দেখতে অনেকেই শেয়ার করতে থাকেন হরিশের ছবি। তাতে লাইক ও কমেন্ট করতে শুরু করেন বহু নেটিজেন।

বরং বলা ভাল, ৪৮ বছরের এই নেতা ঝড় তুলেছেন বাঙালির হৃদয়ে।তার দৌলতে আরও একবার মনে পড়ে গেল, সত্যজিত রায়ের অমর সৃষ্টি।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...