Tuesday, June 9, 2026

পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক, গুরুত্ব নতুন প্রজন্মকেও

Date:

Share post:

আসন্ন ১০৮টি পুরসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, শুক্রবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য-এর উপস্থিতিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এদিন প্রার্থী তালিকা প্রকাশের আগে পার্থ চট্টোপাধ্যায় জানান, ১০৮টি পুরসভার তালিকা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে। এবার দলের কোনও বিধায়ক পুরভোটে দাঁড়াবেন না। অর্থাৎ এক্ষেত্রে “একব্যক্তি একপদ” তত্ত্বকে মান্যতা দেয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রার্থী তালিকায় তারুণ্য ও অভিজ্ঞতা সংমিশ্রণকেই জোর দেওয়া হয়েছে। তবে নতুন প্রজন্মকে একটু বেশি সুযোগ দেওয়া হয়েছে। পুরনোদের মধ্যেও অনেকেই ফের টিকিট দেওয়া হয়েছে। একইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদেরও। যদিও একই পরিবার থেকে একাধিক ব্যক্তিকে প্রার্থী করা হবে না বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:ধূপগুড়িতে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা, জখম বেশ কয়েকজন

পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সকলকে টিকিট দেওয়া সম্ভব নয়। তবে সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত দলীয় প্রার্থীকে সমর্থন করে জেতাতে হবে। টিকিট না পেলে অনেকের মনে দুঃখ হয়। সবাই প্রথম হতে পারে না, কিন্তু সবাই পাস করে। তাই এমন কোনও আচরণ করা যাবে না যাতে দলের ভাবমূর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট হয়।”

এদিন অবশ্য দার্জিলিংয়ের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। কয়েকদিনের মধ্যেই সেখানকার প্রার্থী তালিকাও চূড়ান্ত হবে। সমস্ত পুরসভার প্রার্থী তালিকা সংশ্লিষ্ট জেলার সভাপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। একইসঙ্গে দলের ওয়েবসাইটেই তা প্রকাশ করা হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...