Monday, April 27, 2026

Jalpaiguri: ক্রমশই বাড়ছে সিলিন্ডার চুরি, মাথায় হাত ডেলিভারিম্যানদের

Date:

Share post:

কয়েক মাস ধরে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের বিভিন্ন গ্যাস সরবরাহকারী কো-অপারেটিভ সোসাইটিগুলি (Co-Operative Society) নতুন এক সমস্যার মুখে পড়েছে। তাদের অভিযোগ ডেলিভারিম্যানেরা (Deliveryman) যখন তাদের গাড়ি বা ভ্যান রিক্সায় রান্নার গ্যাস বোঝাই সিলিন্ডার (Cylinder) গুলি নিয়ে গ্যাস সরবরাহ করতে মানুষের বাড়ি বা ফ্ল্যাটে যাচ্ছে, ঠিক তখনই টোটো নিয়ে তাদের পিছু নিচ্ছে চোরের দল।

আরও পড়ুনঃ নিজের বক্তব্য মানুষের দুয়ারে পৌঁছে দিতে ইউটিউব চ্যানেল খুললেন রাজ্যপাল ধনকড়

রাস্তায় ভ্যান রেখে ডেলিভারিম্যানেরা (Deliverman) গ্যাস সিলিন্ডার (Cylinder) পৌঁছে দিতে যাচ্ছে ঠিক তখনই সুযোগ বুঝে চোরের দল ভ্যানে থাকা সিলিন্ডার (Cylinder) গুলির থেকে একটি বা দুটি করে গ্যাস সিলিন্ডার (Cylinder) নিয়ে পালিয়ে যাচ্ছে। জলপাইগুড়ি শহরের নিউটাউন পাড়া, পান পাড়া, মহামায়া পাড়া প্রভৃতি এলাকা থেকে বিভিন্ন কো অপারেটিভ সোসাইটি (Co-Operative Society) গুলির খালি ও ভর্তি মিলিয়ে প্রায় ১২টি সিলিন্ডার (Cylinder) এই ভাবে চুরি হয়েছে। এই গ্যাস সিলিন্ডারগুলির (Cylinder) সিকিউরিটি মানি ও গ্যাসের দাম মেটাতে গিয়ে মাথায় হাত পড়েছে অল্প বেতনে কাজ করা ডেলিভারিম্যানেদের।

আরও পড়ুনঃ Entertainment: ‘পৃথ্বীরাজ’ এর ভাবাবেগে আঘাত! প্রশ্নের মুখে অক্ষয়ের নতুন ছবি!

কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক রতন সরকার বলেন যে তারা বিষয়টি লিখিত আকারে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও বলেন যে এই অবস্থা চলতে থাকলে ডেলিভারিম্যানেরা খুব অসুবিধায় পড়বেন কারন তাদের থেকে সিলিন্ডারের টাকা নিয়ে নেওয়া হচ্ছে। ঘটনায় ডি এস পি হেডকোয়ার্টার সমীর পাল বলেন এই কায়দায় চুরির অভিযোগ তারা আগে পাননি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে শহরের কিছু সিসিটিভি ক্যামেরা খারাপ আছে এবং সেগুলির মেরামত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...