Sunday, May 17, 2026

Saraswati puja : আজ সরস্বতী পুজো, শিক্ষার্থীরা মগ্ন বাগদেবীর আরাধনায়

Date:

Share post:

আজ মাঘ মাসের শ্রী পঞ্চমী। আজ সরস্বতী পুজো (saraswati puja) । শ্রী শ্রী বাগদেবীর আরাধনায় মগ্ন শিক্ষার্থীরা । করোনা সংক্রমণের জেরে প্রায় দু’বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান । সদ্য রাজ্য সরকারের নির্দেশে খুলে দেওয়া হয়েছে স্কুল- কলেজ -বিশ্ববিদ্যালয় । তাই সময় কম থাকলেও প্রায় প্রতিটি শিক্ষাঙ্গনেই আজ সরস্বতী পুজো হচ্ছে । বড় করে না হোক ধূমধাম করে নাই বা হলো। ছোট আয়োজনেই বিদ্যার দেবীর আরাধনা চলছে পাড়ায় -পাড়ায়, স্কুলে -স্কুলে। স্বভাবতই খুশির হাওয়া শিক্ষার্থীদের মধ্যে।

 

শুধু স্কুল নয়, প্রায় প্রতিটি বাড়িতেই সরস্বতী পুজো হয়ে থাকে। ব্যতিক্রম নয় আজও। পাশাপাশি নাচের স্কুল, গানের স্কুল কিংবা প্রতিটি ড্রয়িং স্কুলেও সরস্বতী পুজো হচ্ছে । গতকাল শুক্রবার সারা দিন প্রবল বৃষ্টি দেখে সকলেই চিন্তায় পড়েছিলেন। সরস্বতী পুজো হবে কেমন করে? কিন্তু শনিবার সকাল থেকে ঝকঝকে মেঘমুক্ত আকাশ সেই চিন্তা পুরোপুরি দূর করে দিয়েছে। ভক্তিভরে ঘটা করে সকলেই দেবীর আরাধনা করছে। ছোটরা হলুদ শাড়ি পড়ে, হলুদ পাঞ্জাবিতে সেজে ঘুরতে বেরিয়ে পড়েছে। সব মিলিয়ে বাংলা আজ প্রাণভরে বাগদেবীর আরাধনা করছে।

 

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...