Wednesday, May 13, 2026

Sushil Kumar: সুশীল কুমারের জামিনের আবেদন নিয়ে পুলিশের কী অবস্থান, জানতে চাইল দিল্লি হাইকোর্ট

Date:

Share post:

কুস্তিগির সুশীল কুমারের ( Sushil Kumar) জামিনের আবেদন নিয়ে পুলিশের কী অবস্থান, শুক্রবার তা জানতে চাইল দিল্লি হাইকোর্ট ( Delhi high court)। ছত্রশাল স্টেডিয়ামে খুনের মামলায় বিচারক মুক্তা গুপ্তা সুশীলের জামিনের আবেদন নিয়ে নোটিস জারি করেন। গত বছর ২৩ মে মাসে সুশীল গ্রেফতার সাগর রানা খুনের অভিযোগে। এই মামলার পরবর্তী শুনানির জন্য ২৮ মার্চ তালিকাভুক্ত করেন তিনি।

অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগির সুশীল কুমারের বিরুদ্ধে অভিযোগ গতবছর, জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন সাগর রানা এবং তাঁর বন্ধুদের উপরে হামলা চালান তিনি। সেই চোটের ধাক্কায় পরে মৃত্যু হয় সাগরের। ময়নাতদন্তে উঠে আসে, ভোঁতা কিছু বস্তু দিয়ে আঘাতের ফলে রক্তক্ষরণে সাগরের মৃত্যু হয়। দিল্লি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিভিন্ন ধারায়। তার মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, ষড়যন্ত্র, অপহরণ, ডাকাতির মতো অভিযোগ। গত বছর ২ অগস্ট পুলিশের প্রথম চার্জশিটে বলা হয়, সুশীল ষড়যন্ত্র করে এই হামলা চালান। তাঁর উদ্দেশ্য ছিল তরুণ কুস্তিগিরদের মধ্যে নিজের ক্ষমতা আবার ফিরিয়ে আনা।

২০২১ সালের ২ জুন থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন সুশীল। গত বছর ট্রায়াল কোর্টে সুশীলের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। ট্রায়াল কোর্টের তরফে বলা হয়েছিল, প্রাথমিক ভাবে এই হামলার ঘটনার ভিডিও ফুটেজে সুশীলকে দেখা যাচ্ছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...