Sunday, May 17, 2026

Raj Chakraborty: মাত্র দেড় বছরেই হাতেখড়ি! স্লেটে ‘অ আ ক খ’ লিখল ইউভান

Date:

Share post:

দেখতে দেখতে পূর্ণ করে ফেলল দেড় বছর। হাতেখড়িও হয়ে গেল ছোট্ট ইউভানের। মা শুভশ্রীর হাত ধরেই প্রথম বার লিখতে শিখল তারকা সন্তান। সরস্বতী পুজোতেই মাত্র দেড় বছরেই স্লেটজুড়ে আঁকাবাঁকা অক্ষরে অ-আ ক-খ বাংলা বর্ণমালা লিখে ফেলল ইউভান। মায়ের হাত ধরে লিখে ভারী খুশি সে।

শনিবার সরস্বতী পুজোর দিন ধুমধাম করে প্রযোজক রাজ চক্রবর্তীর সংস্থায় বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়েছিল। সেই পুজোতে মায়ের কোলে বসে স্লেটে খড়ি চালাল ছোট্ট ইউভান। এদিন বাবার মতোই ছেলেও সেজেছিল পাজামা পাঞ্জাবিতে। লাল স্লিভলেস ব্লাউজ ও লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন শুভশ্রী। পাশে খয়েরি রঙা পাঞ্জাবি ও ঘিয়ে পাজামায় যথারীতি ঝকঝকে রাজ।

শনিবার পুজো-অঞ্জলি শেষে ছিল ভুরিভোজের আয়োজন। সেই অনুষ্ঠানের মেনু ছিল– ভোগের খিচুড়ি, তরকারি, ভাজা, চাটনি, মিষ্টি তো ছিলই। আর ছিল শীত-স্পেশ্যাল কড়াইশুঁটির কচুরি, আলুর দম।

আরও পড়ুন- TMC: পুরভোটের আগে দলের সর্বস্তরে একডজন গাইড লাইন জারি তৃণমূলের

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...