Monday, May 18, 2026

‘পাড়ায় শিক্ষালয়’ শুরু, চেতলা অগ্রনীর মাঠে কচিকাঁচাদের উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

করোনার আবহে ২২ মাস বন্ধ ছিল স্কুলের পঠন পাঠন। ভরসা ছিল অনলাইন ক্লাস। এতদিন পর সমস্ত কোভিডবিধি মেনে স্কুল খুললো। শুরু হল পাড়ায় শিক্ষালয় ।
প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা ফের স্কুলে (School) ফিরতে পেরেই যারপরনাই খুশি। গত মাসেই ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। স্কুলের চার দেওয়ালের চৌহদ্দিতে নয়, কোনও খোলামেলা এলাকায় কমিউনিটি শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়।
সেই অনুযায়ী সোমবার চেতলা অগ্রনীর মাঠে এলাকার চারটি স্কুলের পড়ুয়ারা ক্লাসে হাজির হয়েছিল। শিক্ষক শিক্ষিকারাও ফের ক্লাস নিতে পেরে রীতিমতো খুশি।

আরও পড়ুন- Lata Mangeshkar : জানেন কি লতা মঙ্গেশকরের সম্পত্তির পরিমাণ কত? 
এদিন চেতলা অগ্রনীর মাঠে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, রাজ্য সরকার সমস্ত কোভিডবিধি মেনে খোলামেলা জায়গায় পড়ানোর কথা বলেছে। সেই নির্দেশ মেনে এখানেও ‘পাড়ায় শিক্ষালয়’ শুরু হয়েছে। ফের স্কুলে ফিরতে পেরেই খুশি সবাই।
পড়ুয়াদের মাস্ক (Mask) এবং স্যানিটাইজার ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। মানা হচ্ছে শারীরিক দূরত্ববিধিও। ‘পাড়ায় শিক্ষালয়ে’ রান্না করা খাবারও দেওয়া হবে পড়ুয়াদের।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...