Wednesday, May 13, 2026

Sourav ganguly: সৌরভ চেয়েছিলেন রঞ্জি খেলুক হার্দিক, বরোদা দলে নাম নেই ভারতের অলরাউন্ডারের

Date:

Share post:

আসন্ন রঞ্জি ট্রফিতে ( Ranji Trophy) বরোদা ( Baroda) দলে নেই ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সোমবার আসন্ন রঞ্জি ট্রফির জন্য যে ২০ সদস্যের দল ঘোষণা করেছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (Baroda Cricket Association) সেই দলে নাম নেই হার্দিক পান্ডিয়ার। তবে দলে রয়েছেন তাঁর দাদা ক্রুনাল পান্ডিয়া। বরোদার অধিনায়ক হয়েছেন কেদার দেবধর এবং তাঁর ডেপুটি বিষ্ণু সোলাঙ্কি।

চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে খেলেননি হার্দিক পান্ডিয়া। ২০২১ টি-২০ বিশ্বকাপে সেরকম পারফরম্যান্স করতে পারেনি তিনি। ফিটনেস এবং ফর্ম এই দুই ইস্যুতেই নাজেহাল হার্দিক। যার ফলে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে জায়গা পাননি তিনি। এমনও অবস্থায় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় চেয়েছিলেন রঞ্জি খেলুক হার্দিক।

কিছু দিন আগে সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায়  হার্দিকের রঞ্জি খেলা নিয়ে বলেছিলেন, “হার্দিক চোট পেয়েছিল। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য ব্রেক দেওয়া হয়েছিল। যাতে ও দীর্ঘ সময় ভারতীয় ক্রিকেটকে সার্ভিস দিতে পারে। আমি বিশ্বাস করি ও রঞ্জি ট্রফি দিয়ে শুরু করবে। আমার প্রত্যাশা আরও বেশি করে বল করুক। ওর শরীর আরও শক্তিশালী হয়ে উঠবে।”

আরও পড়ুন:Icc: আইসিসির সেরা একাদশ দলে অধিনায়ক যশ ধুল

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...