Thursday, May 14, 2026

উত্তরপ্রদেশে আবকি বার ৩০০ পার: সপার সমর্থনে বিজেপির পাল্টা স্লোগান তুললেন মমতা

Date:

Share post:

২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির(BJP) স্লোগান ছিল আবকি বার ২০০ পার৷ লখনউতে অখিলেশ যাদবকে পাশে বসিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা বললেন উত্তরপ্রদেশে(Uttar Pradesh) আবকি বার সমাজবাদী পার্টি(SP) ৩০০ পার। সঙ্গে জুড়লেন আবকি বার অখিলেশ কি সরকার। এও বললেন, আপনারা উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে হাঁটান আমরা সবাই মিলে দেশ থেকে বিজেপিকে সরাব কথা দিচ্ছি।

মঙ্গলবার বেলা ১২ টার কিছু পরে সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব(Akhilesh Yadav) ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একসঙ্গেই ভার্চুয়াল জনসভায় হাজির হন। মঞ্চ প্রস্তুত ছিলই। অখিলেশ যাদবকে পূর্ণ সমর্থন করার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৪০ মিনিট বক্তৃতা করেন। মন জিতে নেন উত্তর প্রদেশের। প্রথম দফার প্রচারের শেষ দিন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সমাজবাদী পার্টিকে প্রচারের সুর বেঁধে দিলেন।

বাংলার নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি বিজেপি। বাংলায় বিজেপির আবকি বার ২০০ পার স্লোগান মুখ থুবড়ে পড়েছে। বিজেপির বিজয় রথ আটকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই আত্মবিশ্বাস ছড়িয়ে দিলেন অখিলেশ যাদবের মধ্যেও। একই সঙ্গে বললেন বাংলায় খেলা হয়েছে এবার খেলা হবে উত্তরপ্রদেশেও। হারবে বিজেপি। শেষে বল হাতে খেলা হবে স্লোগান দিতেও দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন:GOVERNOR: রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা


Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...