Saturday, March 14, 2026

সব গরিব এখন লাখপতি! রাজ্যসভায় বললেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

সব গরিব এখন লাখপতি। মঙ্গলবার রাজ্যসভায় (Rajya Sabha) একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর দাবি, ‘৮০ কোটি পরিবারের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে।’ এরপরই তিনি বলেন, সব গরিবকে এখন লাখপতি বলা যায়।

রাজ্যসভায় (Rajya Sabha) প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)  দাবি, এখন গরিবেরও পাকা ঘর হচ্ছে। ৫ কোটি পরিবারে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয়। কেন্দ্র কৃষকদের লকডাউনের আওতার বাইরে রাখার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন মোদি।

এদিন মোদি বলেন, “স্টার্ট আপ (Start Up) প্রকল্পে বিশ্বে তৃতীয় স্থানে ভারত (India)। উন্নয়নের গতি অব্যাহত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) কিংবা ঝাড়খণ্ডে (Jharkhand)।  ভারত আজ আন্তর্জাতিক খেলাধূলার মঞ্চ থেকে পদক আনছে।”

আরও পড়ুন: বঙ্গে বিজেপিকে হারিয়ে দেশে নারী শক্তির সম্মান বাড়িয়েছেন আপনি: মমতাকে কুর্নিশ অখিলেশের

প্রধানমন্ত্রীর কথায়,”আজকের দিনে অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) কথা খুব মনে পড়ছে। সরকারি সহায়তা মূল্যে রেকর্ড পরিমাণ ফসল কেনা হয়েছে।”

তিনি জানান, “ভারত (India) মোবাইল (Mobile) ফোন উত্‍পাদনে এখন অগ্রণী ভূমিকায়।”

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...