Wednesday, April 1, 2026

West Bengal: জরিমানার জট কাটাতে এবার ফিটনেস সার্টিফিকেটে ছাড় দেবে সরকার

Date:

Share post:

রাজ্য সরকারের (State Government)নতুন ট্রাফিক আইন (Traffic rules) চিন্তায় ফেলেছে বাস মালিকদের। জরিমানার পরিমাণ বাড়ায় রাস্তায় নামছে কম সংখ্যক বাস(Bus), ফলত সমস্যায় নিত্য যাত্রীরা। সমাধানের পথ বের করতে এবার গাড়ির ফিটনেস সার্টিফিকেটে (certificate of fitness) ছাড় দিতে পারে রাজ্য সরকার। তবে সেক্ষেত্রে গাড়িকে অবশ্যই ফিট থাকতে হবে, জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

আরো পড়ুন: সরকারি হাসপাতালে রোগীর চাপ কমাতে টেলিমেডিসিন প্রকল্প চালু করছে রাজ্য সরকার

রাস্তায় বাস নেই, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।সকালে অফিস টাইমে যদিও বা মিলছে বাস কিন্তু সন্ধ্যেবেলায় ফেরার সময় বাড়ছে সমস্যা। বাসমালিকদের দাবি, বেশিরভাগ গাড়ির কাগজে গন্ডগোল আছে। বিমা থেকে শুরু করে অন্যান্য কাগজপত্র, সর্বত্রই সমস্যা থাকায় জরিমানার আশঙ্কা থেকেই যাচ্ছে। ফলে কেস খাওয়ার ভয়ে গাড়ি বের করতে চাইছেন না অধিকাংশ বাস মালিকরা।তাই এবার সিএফ( ফিটনেস সার্টিফিকেট) ফেল গাড়িকে রেগুলারাইজড করতে উদ্যোগী হচ্ছে পরিবহণ দপ্তর।

সোমবার জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর, এককালীন মাত্র দেড় হাজার টাকা দিলেই এবার গাড়ির ফিটনেস সার্টিফিকেট পাবেন মালিকরা। শুধু তাই নয়,যতদিনেরই সিএফ ফেল থাকুক না কেন গাড়ির মালিককে জরিমানা দিতে হবে না। তবে সেই গাড়িকে অবশ্যই ফিট হতে হবে। সূত্রের খবর,খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য পরিবহণ দপ্তর। পরিবহনজনিত সমস্যা থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে সমাধানের পথ খুঁজতে তড়িঘড়ি মিটিং করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাস, ক্যাব, পুলকারের যৌথ মঞ্চ এই আলোচনায় উপস্থিত ছিলেন। এই জয়েন্ট ফোরামের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, “সিএফের এককালীন কোনও ছাড়ের ব্যবস্থা করা যায় কিনা সেটা সরকার খতিয়ে দেখছে। একইসঙ্গে ট্রাফিক আইন কার্যকর করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন উঠলে অভিযোগ জানানো যাবে। প্রত্যেক সংগঠনকে একটা হোয়াটস অ্যাপ নাম্বার দেওয়া হবে।”

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...