Friday, June 26, 2026

Kane Williamson: চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে নেই কেন উইলিয়ামসন

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে দল থেকে বাদ দেওয়া হল নিউজিল্যান্ডের ( New Zealand) অধিনায়ক কেন উইলিয়ামসন ( Kane Williamson)। তিনি না থাকায় কিউয়িদের হয়ে অধিনায়কত্ব করবেন টম লাথাম। কনুইয়ের চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধেও খেলতে পারবেন না উইলিয়ামন। ১৭ ফেব্রুয়ারি প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামবে কিউয়িরা।

এদিন নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে যে দল ঘোষণা করা হয়েছে তাতে নাম নেই উইলিয়ামসনের। এই নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, “উইলিয়ামসন সুস্থ হয়ে দলে ফেরার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে আমরা ওর উপর বেশি চাপ দিতে চাইছি না। তাই আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করছি মার্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলবে উইলিয়ামসন।”

১৭ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের বিরুদ্ধে মোট দুটি টেস্ট ম‍্যাচ খেলবে কিউয়িরা।

আরও পড়ুন:খেলাধুলাতেও পারদর্শী ছিলেন পর্দার ‘ভীম’, এশিয়ান গেমসে জিতেছিলেন পদক

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...