Friday, February 27, 2026

রাজ‍্যে ফের শুরু হচ্ছে দাবা প্রতিযোগিতা

Date:

Share post:

ফের শুরু হচ্ছে দাবা প্রতিযোগিতা। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ‍্য স্তরের সিনিয়র চেস চ‍্যাম্পিয়নশিপ (Chess Championship)। করোনার ( Corona) কারণে গত দুবছর বন্ধ থাকার পর, ফের একবার রাজ‍্যে বসছে দাবা প্রতিযোগিতা। তেঘড়িয়াতে বসতে চলেছে রাজ‍্য স্তরের সিনিয়র চেস চ‍্যাম্পিয়নশিপের আসর। অনলাইনে ১২ ফেব্রুয়ারি দুপুর ২টো পর্যন্ত দেওয়া যাবে এই প্রতিযোগিতায় নাম।

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য স্তরের সিনিয়র চেস চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের সেরা চার পুরুষ এবং চার মহিলা দাবাড়ু সুযোগ পাবেন জাতীয় স্তরে খেলার। ‘সারা বাংলা দাবা সংস্থা’ এই প্রতিযোগিতা আয়োজন করেছে। চলবে  ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বিচারকদের বিচারে যে চার পুরুষ ও চার মহিলা প্রতিযোগি সেরা হবেন, তাঁরা জাতীয় স্তরে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন। পুরুষ ও মহিলাদের জাতীয় স্তরের প্রতিযোগিতা হবে  কানপুর ও ওড়িশাতে। যা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। ‘ল’স অব চেস’ ও ‘সুইস সিস্টেমে’ হবে খেলা। মোট আট রাউন্ডে হবে খেলা। এক একটি খেলার জন্য প্রতিযোগিরা মোট ৯০ মিনিট পাবেন।

আরও পড়ুন:Kane Williamson: চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে নেই কেন উইলিয়ামসন

spot_img

Related articles

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে...

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...