Thursday, May 21, 2026

Siliguri: এবার তৃণমূলকে সুযোগ দিন: শিলিগুড়িতে ভোট প্রচারে আবেদন ফিরহাদের

Date:

Share post:

এবার তৃণমূলকে সুযোগ দিন। মঙ্গলবার, শিলিগুড়িতে তৃণমূল (Tmc) প্রার্থীদের হয় পুরভোটের প্রচারে গিয়ে এই আবেদন করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শিলিগুড়ির (Siliguri) ৬ নম্বর ওয়ার্ডের স্বস্তিকা ক্লাবের মাঠে ৬ ৭ ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের নিয়ে সভা করেন। ফিরহাদ হাকিম বলেন, “আমরা জানি শিলিগুড়ির অনেক কাজ বাকি রয়েছে। নিকাশি, জল সরবরাহের কাজ বাকি”। সৌন্দর্যায়েনের কাজ কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। জনগণের সমর্থনে তৃণমূল কংগ্রেস যদি বোর্ড গঠন করতে পারে তবে সব কাজ হবে বলে আশ্বাস দেন ফিরহাদ।

ফিরহাদ বলেন, কীভাবে কোন কাজ হবে তা আগে নির্দিষ্ট লিস্ট করে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক ছ’মাসে কাজের রিপোর্ট করা হবে। কলকাতা কর্পোরেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক ছয় মাস অন্তর রিপোর্ট পেশ করতে হয়। অর্থাৎ কোন কাজ হাতে নিলে তা পরিস্থিতিতে রয়েছে তার রিপোর্ট তুলে ধরতে হয়। একইভাবে এখানেও রিপোর্ট কার্ড প্রকাশের কথা বলেন ফিরহাদ।

অশোক ভট্টাচার্যকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, “ক্ষমতায় এলে অশোকদার মতো কোনও বাহানা করব না। পেলাম না, পাচ্ছি না, করছি, করব, কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কও বদনাম করলাম। আপনাদের কথা দিচ্ছি এমনটা আমরা থাকতে হবে না।” তৃণমূল কংগ্রেস সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে।

আরও পড়ুন- Corona Update: করোনা কি শেষ? কোভিড নিয়ে বড় আপডেট দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...