Monday, April 27, 2026

BJP Agitation: বিজেপির কমিশন অভিযানে তুলকালাম!পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক প্রিয়াঙ্কা-কল্যাণ

Date:

Share post:

রাজ্যে পুরভোট আসতেই ফের অশান্তির পরিবেশ বিজেপির। আজ দফায় দফায় রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচির শুরুতেই বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকরা। পুলিশের ব্যারিকেড ভেঙে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে এগিয়ে যায় তারা। এরপরই নির্বাচন কমিশনের সামনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বিজেপি নেতা-সমর্থকরা। তাঁদের রুখতে তৎপর হয় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটক করা হয় প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, কল্যাণ চৌবে, ইন্দ্রনীল খাঁ-সহ বেশ কয়েকজন নেতা-নেত্রীকে।

আরও পড়ুন:Mamata Banerjee : টিকা থেকে পিএম কেয়ারস : ফের কেন্দ্রকে তুলোধনা মমতার

বিজেপির অভিযোগ বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না। তাই বিক্ষোভ কর্মসূচির বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও করে অভিযান চালায় বিজেপি৷ বিজেপির যুব মোর্চার মিছিল কমিশনের অফিসের সামনে পৌঁছতেই ব্যারিকেড করে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেখানে বাধা দিতেই পুলিশের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

শুধু তাই নয় পুলিশকে নাজেহাল করতে কমিশনের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় শুয়ে পড়েন মহিলা কর্মী সমর্থকরা। এরপর মহিলা পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের টেনে তোলে। এরপরই একে একে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এখানেই শেষ নয়, এরপর কল্যাণ চৌবের নেতৃত্বে ফের বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখায়। তারাও রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে তাঁদের আটক করা হয়।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...