Wednesday, June 3, 2026

Mamata Banerjee : টিকা থেকে পিএম কেয়ারস : ফের কেন্দ্রকে তুলোধনা মমতার

Date:

Share post:

করোনার টিকা থেকে শুরু করে পিএম কেয়ারসের টাকা নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) উদ্বাস্তুদের নিঃশর্ত দলিল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী এদিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করে বলেন, ভ্যাকসিন দিতে কেন্দ্র দেরি করল। কত লোক কোভিডে মারা গেলেন! পিএম কেয়ার্সের লক্ষ লক্ষ -কোটি টাকা কোথায় গেল?

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, জনগণের টাকায় করোনার ভ্যাকসিন দেওয়া হলো । অথচ টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি। সেটা কেন হবে ? এরপর তো শ্মশানে গেলেও প্রধানমন্ত্রীর ছবি সঙ্গে যাবে।

 

কেন্দ্র সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে মমতা এদিন বলেন, কেন্দ্র দেশের ইতিহাস নষ্ট করে দিচ্ছে। দেশের সমস্ত হেরিটেজ ভেঙে গুঁড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ভোট এলেই কেউ কেউ সাধুর পোশাক পরে প্রচার করছে। দেশে মা বোনেদের সম্মান নেই। মহিলাদের সম্মান নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র। দেশজুড়ে বেকারত্বের সংখ্যা বাড়ছে। কত মানুষ কর্মহীন । গত বছরই কাজ হারিয়ে কত লোক আত্মহত্যা করেছেন । রিপোর্টেই তো সেই তথ্য প্রকাশ পেয়েছে।

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...