Wednesday, June 24, 2026

অসুস্থ অভিনেতা অমল পালেকর, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা অমল পালেকর। পুনের দীননাথ হাসপাতালে আপাতত ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। অভিনেতার স্ত্রী সন্ধ্যা গোখলে জানিয়েছেন,আপাতত স্থিতিশীল অভিনেতা।

আরও পড়ুন:Lata mangeshkar : গোদাবরীর তীরে লতা মঙ্গেশকরের অস্থি বিসর্জন করা হল

সন্ধ্যা জানিয়েছেন,“অমলের স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই। ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আগের থেকে ভাল আছে।” মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে এক দশক আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। বড় কোনও কঠিন রোগ না হলেও দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন অমোল। তবে এই মুহূর্তে ভাল আছেন ৭৭ বছর বয়সি অভিনেতা।


৭০-এর দশকে ‘রজনীগন্ধা’, ‘চিতচোর’, ‘ছোটি সি বাত’, ‘গোলমাল’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন অমোল। তবে শুধু অভিনয়ের জন্য তিনি জনপ্রিয় নন, ২০০১ সালে তাঁর পরিচালিত মারাঠি ভাষায় তৈরি একটি ছবি জিতেছিল জাতীয় পুরস্কার। ছবির নাম ‘ধ্বাস পর্ব’। প্রসঙ্গত, তাঁর পরিচালিত ‘কোয়েস্ট’ ছবিও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিল। তিনি প্রায় ২৫ টির কাছাকাছি ছবি পরিচালনা করেছেন। ২০২১ সালে প্রায় ১২ বছর পর একটি ওয়েব প্লাটফর্মের জন্য ‘হল্লা হো’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...