Saturday, June 27, 2026

WB Municipal Election:বিধাননগরের পুরভোটের নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশ, চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের

Date:

Share post:

অবাধ ও শান্তিপূর্ণ পুরভোট করাতে রাজ্য নির্বাচন কমিশনই ঠিক করবেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রয়োজন কিনা। বিধাননগর পুর নিগমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে দায়ের হওয়া মামলার নির্দেশে বৃহস্পতিবার এমনই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। এই নির্দেশের কিছু ঘণ্টা পরই মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজির সঙ্গে এ নিয়ে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, বৈঠকে বিধাননগরের পরিস্থিতি নিয়ে পূঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে । সবদিক বিবেচনা করে রাজ্য পুলিশ (দিয়েই বিধাননগরে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে উভয়পক্ষ। সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রয়োজনে বাহিনী আরও বাড়ানো হবে। পাশাপাশি অফিসার পদমর্যাদার আধিকারিকদের বেশি করে নিযুক্ত করা হবে।

আরও পড়ুন:গোয়ায় পর্দা ফাঁস করলেন অভিষেক, বিপাকে বিজেপি- কংগ্রেস

গত নির্বাচনে বিধাননগরে হিংসার পরিস্থিতি তৈরি হওয়ার পর তা মাথায় রেখে পরিস্থিতি যাচাই করতে ১২ ঘণ্টার মধ্যে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের ভিত্তিতেই রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং আইজি। আদালতের আরও নির্দেশ, পরিস্থিতি যাচাই করে যদি দেখা যায় বিধাননগরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে প্রয়োজনীয়তার কথা জানাবেন। এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের নির্দেশে এও বলা হয় ভোটে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন না থাকে সেক্ষেত্রে কোনওরকম হিংসার ঘটনা ঘটলে তার দায় ব্যক্তিগতভাবে নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে।


Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...