Sunday, May 10, 2026

এই প্রথম পুর নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ইএফআর

Date:

Share post:

আগামীকাল শনিবার চার পুরসভার বৈঠক । শিলিগুড়িতে মোতায়েন ২৫০০ পুলিশ কর্মী।বিধাননগরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। পুরভোটে বিধাননগরে পুলিশের সংখ্যা ৩০০০ থেকে বাড়িয়ে করা হল ৪৫০০। এসটিএফ এবং সিআইডির এডিজি জ্ঞানবন্ত সিংয়ের দায়িত্বে বিধাননগর পুরসভা ভোটের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।এরই পাশাপাশি, চার পুরসভার নির্বাচন নির্বিঘ্নে করার জন্য নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকছেন এডিজি এসটিএফ সিআইডি জ্ঞানবন্ত সিং।শিলিগুড়ির দায়িত্বে আছেন আইপিএস ভিপি সিংহ। আসানসোলের দায়িত্বে আছেন আইপিএস সঞ্জয় সিংহ। চন্দননগরের দায়িত্বে সুনীল চৌধুরী।
বিধাননগর পুর নিগমের ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নেবেন বলে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতে বিধাননগরের উপর বিশেষ নজর দিচ্ছে কমিশন। এই প্রথম পুর নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রাজ্যের সশস্ত্র বাহিনী ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসকে (ইএফআর) মোতায়েন করা হচ্ছে।
আসানসোলের বিভিন্ন এলাকায় চলছে রুটমার্চ। নতুন করে উত্তেজনা না ছড়ালেও ত্র্যস্ত হয়ে রয়েছে আসানসোল। বন্ধ এলাকার বেশিরভাগ দোকানপাট, রাস্তাঘাটাও শুনশান। অপরিচিতকে দেখলেই জেরা করছেন পুলিশ আধিকারিকরা।

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...