Sunday, April 26, 2026

বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডের ঘটনা নিয়ে রিপোর্ট চাইল কমিশন

Date:

Share post:

বিধাননগরের (Bidhannagar) ৩৭ নং ওয়ার্ডে বিজেপি-তৃণমূল প্রার্থীদের মধ্যে বচসা। হাতাহাতি। বুথে (West Bengal Municipal Election 2022) দাঁড়িয়েই বিধাননগরের পুলিশ কমিশনারকে ফোনে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী। বিধাননগরের ৩৭ নং ওয়ার্ডের ঘটনা নিয়ে রিপোর্ট চাইল কমিশন। রিটার্নিং অফিসারকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ৩৭ নং বুথে দফায় দফায় অশান্তি।

আরও পড়ুন: Municipal Election 2022 : সকাল থেকেই লম্বা লাইন, ভোট দিয়ে গৌতম দেব বললেন “গণতন্ত্রের উৎসব”

অন্যদিকে বিধাননগরের (Bidhannagar) ৫ নং ওয়ার্ডে ভুয়ো ভোটারদের তাণ্ডব। বুথে ঢুকে অন্যের নামে ভোট দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিধাননগর পুরনিগমের বাগুইআটি সংলগ্ন দশদ্রোণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে জমায়েত, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।

রাজ্যের চার পুরনিগমে চলছে ভোটগ্রহণ পর্ব।  বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল।  কমিশন সূত্রে খবর, চার পুরনিগমের ভোটে মোতায়েন রযেছে ৯ হাজার পুলিশ। সশস্ত্র পুলিশ কর্মীর সংখ্যা সাড়ে ৫ হাজার করা হয়েছে। এমনকী, পুরভোটে (West Bengal Municipal Election 2022) এই প্রথম থাকছে STF ও EFR বাহিনী। বিধাননগরে পুরনিগমে বুথের সংখ্যা ৫২৩। চন্দননগরে ১৭৬। আসানসোল এবং শিলিগুড়িতে বুথের সংখ্যা যথাক্রমে ১১৮২ ও ৫০২। বিধাননগরে ভোট দেবেন ৪ লক্ষ ৪৬ হাজার ৭৪০ জন। চন্দননগরে ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৮৩৯। আসানসোলে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন  ৯ লক্ষ ৪২ হাজার ৯০ জন এবং শিলিগুড়িতে ৪ লক্ষ ২ হাজার ৮৯৫ জন।

 

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...