Thursday, May 28, 2026

কেন পুলিশের নোটিশ রিসিভ করলেন না বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল?

Date:

Share post:

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (BJP MLA Agnimitra Paul) নোটিশ দিল রাজ্য পুলিশ। কিন্তু তা গ্রহণ করেননি বিজেপি বিধায়ক। তাঁকে আটকে রাখা হয়েছেন, এমনটাই অভিযোগ অগ্নিমিত্রা পালের। শনিবার ভোটের (West Bengal Municipal Election 2022) দিন অগ্নিমিত্রা বাড়ির সামনে আসানসোল কমিশনারেটের তরফে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ, অগ্নিমিত্রা বিভিন্ন জায়গায় ঘুরছেন। এই কারণে পুলিশ তাঁকে নোটিশ দিতে আসে। সেখানে বলা হয়, তিনি নির্দিষ্ট ওয়ার্ডের বাইরে বেরোতে পারবেন না।

আরও পড়ুন: বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডের ঘটনা নিয়ে রিপোর্ট চাইল কমিশন

এদিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা (Agnimitra Paul) জানান, তিনি নোটিশ গ্রহণ করেননি। তাঁর কথায়,”আমি নোটিশ রিসিভ করিনি। কারণ, নোটিশে হয়তো এটাই বলা থাকবে যে, আমি আমার ওয়ার্ডের বাইরে বেরোতে পারব না। আমার কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরতে পারব না। গতকাল রাতেও পুলিশ এসেছিল। ওরা বলেছে, ঘুরতে হলে পশ্চিমবঙ্গ পুলিশ নিতে হবে। আমি জানি না এটা কোথাকার নিয়ম।” তিনি প্রশ্ন তুলেছেন, “আমি একজন জনপ্রতিনিধি। আমি কেন ঘুরতে পারব না ? আমি তো গিয়ে কোনও সমস্যা করছি না। আমি গিয়ে কার্যকর্তাদের পাশে দাঁড়াচ্ছি। যদি কোনও রিগিং বা ঝামেলা হলে আমি তাঁদের পাশে দাঁড়াব। আমাকে আটকানোর জন্য এত তৎপর।”

আজ আসানসোলেও পুরভোট (West Bengal Municipal Election 2022)। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই পুরসভায় মোট ওয়ার্ড ১০৬টি। নিরাপত্তার দায়িত্বে ৩ হাজার ১৪২ জন পুলিশ কর্মী।

 

Related articles

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...