Friday, April 24, 2026

উত্তপ্ত আসানসোল, মাথা ফাটল প্রার্থীর, জামুড়িয়ায় চলল গুলি

Date:

Share post:

ভোটের দিন রক্ত ঝড়ল আসানসোলে (Asansol)। জামুড়িয়ায় (Jamuria) চলল গুলি। শূন্যে গুলি ছোড়ার অভিযোগ। মাথা ফাটল বিজেপি প্রার্থীর (BJP Candidate)।

আসানসোলের (Asansol) জামুড়িয়ায় ভোটগ্রহণ কেন্দ্রে চলল গুলি। মোট ছ’রাউন্ড গুলি চলেছে বলে বলে অভিযোগ। জামুড়িয়ার ১২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির মেয়ে ভিডিয়ো করে অভিযোগ করেন। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

সিপিএম প্রার্থী (CPM) দয়াময় বাউড়ির (Dayamoy Bauri) অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে। পাল্টা জামুড়িয়া তৃণমূলের ব্লক সভাপতি সাধন রায়ের দাবি, সিপিএম ভয় পেয়ে এই কাজ করেছে। এখানে অশান্তি করে ভোটগ্রহণকে বিঘ্নিত করতে চাইছে তারা। প্রশাসন এর ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ (Jamuria Police Station)। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: Karnatak: হিজাব বিতর্কে সরব আন্তর্জাতিক মহল, কড়া বিবৃতি বিদেশমন্ত্রকের

এদিকে, আসানসোল পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ ওঠে।

সকাল থেকেই রাজ্যের চার পুরসভায় চলছে ভোটগ্রহণ পর্ব (West Bengal Municipal Election 2022)। সকাল থেকে আসানসোলে বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বড় কোনও গন্ডগোল হয়নি। কিন্তু বেলা বাড়তেই আসানসোলের জামুড়িয়ায় চলল গুলি।

 

Related articles

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...