Saturday, March 14, 2026

Madan Mitra : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মদন মিত্র! পাত্রী কে? 

Date:

Share post:

ফের বিয়ে করতে চলেছেন মদন মিত্র ! এ নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মদন। কিন্তু পাত্রী কে?

পাত্রীর নাম নিয়ে কিন্তু রীতিমতো রহস্য জিইয়ে   রেখেছেন মদন । গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই বিয়ের যাবতীয় কেনাকাটা সেরে ফেলেছেন । কারণ আগামী বুধবার বিয়ে । মদন নিজের জন্য কিনেছেন সোনালি কারুকাজ করা লাল পাঞ্জাবি সঙ্গে সাদা ধাক্কাপাড় ধুতি । আর কনের জন্য কিনেছেন লাল বেনারসি । সঙ্গে মানানসই গয়নাগাটি তো আছেই।

মদন মিত্র নিজেই জানিয়েছেন আগামী বুধবার গোধূলি লগ্নে তাঁর বিয়ে। বিকেল থাকতেই বাড়ি থেকে বরযাত্রীসহ রওনা হয়ে যাবেন তিনি । গন্তব্য ভবানীপুরের শাঁখারিপাড়ার । কিন্তু আবারও সেই একই প্রশ্ন । শাঁখারিপাড়ায় কনের সাজে কে অপেক্ষা করবেন মদনের জন্য।

মদন বরাবরই কালারফুল মানুষ। তাই জল্পনা ছড়িয়েছে যে সেদিন নাকি তাঁর বিবাহবার্ষিকী। দীর্ঘদিনের দাম্পত্যকে আবারও নতুন করে সাজিয়ে তুলতে ঘটা করে প্রথম স্ত্রীকেই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন মদন মিত্র। যদিও সবটাই গুঞ্জন। সত্যিটা কী তা জানা যাবে আগামী বুধবারই।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...