Sunday, May 17, 2026

Goa: জাল ভিডিও ছড়িয়ে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, আপ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের

Date:

Share post:

গোয়ায় সংগঠন বিন্দুমাত্র মজবুত করতে পারেনি আপ। তৃণমূল সেখানে প্রভাব বিস্তার করায় আরও কোণঠাসা আম আদমি পার্টি (Aam Admi Party)। সে কারণে এবার তৃণমূলের (Tmc) ভাবমূর্তি নষ্ট করতে জাল ভিডিও ছড়ালো তারা। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের(Tmc)। রাত পোহালেই গোয়ায় বিধানসভা নির্বাচন(election)। তার আগে প্রকাশিত ভিডিও ঘিরে বিতর্ক ছড়িয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল।

সম্প্রতি একটি টিভি চ্যানেল দাবি করে, তারা একটি স্টিং অপারেশন করিয়েছ। এবং সেটিতে ধরা পড়েছে, ভোটের পর কী ভাবে বিধায়ক কেনাবেচা হবে সে বিষয়ে গোয়ায় কংগ্রেস এবং তৃণমূল প্রার্থীরা আলোচনা করছেন। শুধু তাই নয়, ভোটে জিতলে আর্থিক এবং ব্যবসায়িক কী সুবিধা হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে অভিযোগ। ভিডিও-তে নেতা স্যাভিও ডি’সিলভা, আভের্তানো ফুর্তাদো, সঙ্কল্প আমনকার এবং তৃণমূল নেতা চার্চিল আলেমাও-কে দেখা গিয়েছে বলে দাবি। যদিও ‘হিন্দি খবর’ নামের ওই চ্যানেলটি ভিডিও সম্প্রচারের কিছুক্ষণের মধ্যেই সেটি তুলে নেয়।

আরো পড়ুন: Corona Update: দেশে করোনার দৈনিক সংক্রমণ কমে ৫০ হাজারেরও নীচে

ভিডিওটিকে ভুয়ো বলে জানিয়েছেন গোয়া তৃণমূলের সহ-কোর্ডিনেটর সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিউজ চ্যানেলের সাহায্য নিয়ে এই ভিডিওটি ছড়িয়েছে আপ। সেখানে বেনাউলিমের প্রার্থী চার্চিল আলেমাও হিসাবে যাঁকে দেখা যাচ্ছে তিনি আসলে চার্চিল নন। জাল ভিডিওটি টুইটারে শেয়ার করেছে আপ। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক মহলের মতে, ভোটের ময়দানে তৃণমূলের কাছে পিছিয়ে পড়েই এখন ভাবমূর্তি নষ্টের খেলায় নেমেছে আপ।

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...