Thursday, May 14, 2026

‘বিজেপি প্রার্থীকে ভোট দেবেন না’! দেওয়াল লিখন করলেন বিজেপি কর্মীরাই

Date:

Share post:

আসন্ন পুরসভা নির্বাচনের প্রার্থী নিয়ে অসন্তোষ অব্যাহত বিজেপিতে। বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন করলেন খোদ বিজেপি নেতা-কর্মী সমর্থকেরা। মালদহ শহরের ইংরেজবাজার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। অন্য ওয়ার্ড থেকে প্রার্থী দেওয়াতেই এই অসন্তোষ।

আসন্ন পুর নির্বাচনে ইংরেজবাজার পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে রোহিত হালদারকে। যিনি ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর এই নিয়ে অসন্তোষ ছড়িয়েছে বিজেপির অন্দরে। ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপির নেতা-কর্মীদের অভিযোগ, তাঁরা যাঁদের প্রার্থী করার জন্য দাবি জানিয়েছিলেন, তা জেলা কমিটি করেনি। তাই বহিরাগত বিজেপি প্রার্থীকে একটিও ভোট দেওয়া হবে না। এইজন্য বিজেপির বিক্ষুব্ধ কর্মীরাই দেওয়ালে দেওয়ালে লিখে চলেছেন এক আবেদন, শহরের বাসিন্দারা যেন বিজেপিকে ভোট না দেন! দেওয়াল লিখনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রচার।

যদিও এই ঘটনায় পরোক্ষভাবে তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি কয়েকজন তৃণমূলকর্মীর সঙ্গে হাতে হাত মিলিয়ে মিলে এই কাণ্ড করছেন দলের কিছু কর্মী। তবে এই কাণ্ড যারা করেছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলে বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুন- ছোট আঙারিয়া কাণ্ডের মূল সাক্ষী বক্তার মণ্ডল প্রয়াত

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...