Wednesday, June 24, 2026

ছোট আঙারিয়া কাণ্ডের মূল সাক্ষী বক্তার মণ্ডল প্রয়াত

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়া কাণ্ডের মূল সাক্ষী বক্তার মণ্ডল (Baktar Mondal) প্রয়াত। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জানা গিয়েছে, সকালে বাজারে গিয়েছিলেন বক্তার। বাজার থেকে বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বক্তারের। ব্লক তৃণমূলের তরফ থেকে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।

এদিন বক্তার মণ্ডলের (Baktar Mondal) মৃত্যুর খবর পেয়ে ছোট আঙারিয়া গ্রামে তাঁর বাড়িতে যান গড়বেতার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ।

আরও পড়ুন-প্রসঙ্গ বিধানসভা: স্ট্যালিনকে টুইটারে জবাব রাজ্যপালের, ফের জুড়লেন মমতাকে

উল্লেখ্য, ২০০১ সালের ৪ জানুয়ারি, সদ্য জন্ম নেওয়া পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে বক্তারের বাড়িতেই ঘটে গিয়েছিল গণহত্যা। ৫ তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল ছোট আঙারিয়া কাণ্ডে। মোক্তার খাঁ, রবিয়াল ভাঙি, হায়দার মণ্ডল, জয়ন্ত পাত্র এবং মুক্ত পাত্র (ভোঁদা) এই পাঁচ তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে।

এখনও ছোট আঙারিয়া গণহত্যা মামলা বিচারাধীন। মেদিনীপুর জেলা আদালতে চলছে সাক্ষ্যগ্রহণ পর্ব। ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস আসার পর মহম্মদ গ্রেফতার হন এই মামলায়। এরপর ফের নতুন করে তদন্ত শুরু করে সিবিআই। প্রসঙ্গত, প্রথমে এই মামলায় যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের অনেকেই বেকসুর খালাস হয়ে গিয়েছেন। কিন্তু মামলার মূল সাক্ষী বক্তার মণ্ডলের মৃত্যুতে মামলার ভবিষ্যৎ কী হবে তা সবারই অজানা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...