Tuesday, June 23, 2026

ছাদনাতলায় ব্রেন ডেথ কনের, অঙ্গদানের অনন্য নজির পরিবারের

Date:

Share post:

বিয়ের আনন্দমুখর মুহূর্তে বেজে উঠল বিষাদের সুর। নিজের বিয়ের অনুষ্ঠানে আচমকা মৃত্যু কনের। ব্রেন ডেথে প্রাণ যায় তরুণীর। দুঃখের মুহূর্তেই মেয়ের অঙ্গদানের সিদ্ধান্ত নেন বাবা-মা। ঘটনাটি ঘটেছে কেরলে।

কোলার জেলার শ্রীনিবাসপুরে চৈত্র কে আর নামের ২৬ বছর বয়সের এক তরুণীর বিয়ের রিসেপসনের অনুষ্ঠান চলছিল। সবাই তখন ব্যস্ত ছবি তুলতে। আচমকা অসুস্থ বোধ করে অচেতন হয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। কান্নায় ভেঙে পড়ে তরুণীর বাবা-মা সহ পরিবার পরিজনরা। এরপরই অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবার।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর শোকপ্রকাশ করে তরুণীর বাবা-মায়ের সিদ্ধান্তের। তিনি বলেন, ” চৈত্রর জীবনের খুব বড় দিন ছিল এটি। কিন্তু ভাগ্যের পরিকল্পনা অন্য কিছু ছিল। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। তা সত্ত্বেও যে তাঁর বাবা-মা অঙ্গদান করার সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রশংসা করতেই হয়। অঙ্গ অনেকের জীবন বাঁচাতে পারে।”

আরও পড়ুন- বিজেপি নিশ্চিন্ত হয়ে যাবে, কেন এমন বললেন রীতেশ?

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...