Thursday, May 14, 2026

কলেজ পড়ুয়াদের হুমকি-আঘাত করার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে FIR

Date:

Share post:

চার পুরনিগমের ভোটে গেরুয়া শিবিরের চরম ভরাডুবির পর মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, সোমবার ঐতিহ্যবাহী আশুতোষ কলেজের সামনে গাড়ি থেকে নেমে কার্যত তেড়ে গেলেন পড়ুয়াদের দিকে! একটি সাংবিধানিক পদে থেকে কলেজ পড়ুয়াদের দিকে এমনভাবে তেড়ে যাওয়ার ঘটনা বিরল। বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি কর্তব্যরত কলকাতা পুলিশের এক অধিকারককেও ধাক্কা দেন, যা আইন বিরুদ্ধ।

আশুতোষ কলেজের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় তাঁদেরকে গালিগালাজ করেন। হুমকি দেন। দেখে নেওয়ার কথাও বলেন। এখানেই শেষ নয়, আশুতোষ কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের উপর শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আগ্নেয়াস্ত্র নিয়ে আঘাত করেন বলেও অভিযোগ। এই ঘটনায় আশঙ্কিত কলেজ পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের অনেকেই কার্যত ট্রমার মধ্যে চলে গিয়েছেন শুভেন্দুর ও তাঁর নিরাপত্তা রক্ষীদের আচরণে।

এই ঘটনার পরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আশুতোষ কলেজের সাধারণ পড়ুয়া ও কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে ভবানীপুর থানায় FIR করা হয়েছে। এবং সাংবিধানিক পদে থাকা একজন দায়িত্বশীল নেতার ছাত্রসমাজের উপর এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি পথে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদনও করা হয়েছে কলেজ পড়ুয়াদের পক্ষ থেকে। অন্যথায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রসমাজ।

আরও পড়ুন- নির্দল ইস্যুতে আসন্ন পুরভোটে দলের বিক্ষুব্ধদের কড়া বার্তা পার্থর

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...