Thursday, May 14, 2026

Kalighat: কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক শুক্রবার

Date:

Share post:

দলের নতুন জাতীয় কর্মসমিতি গড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই কর্মসমিতির বৈঠক ডাকলেন তিনি। ১৮ তারিখ বিকেল ৪টে নাগাদ কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো।

২০ জন বর্ষীয়ান ও যুব নেতৃত্বকে নিয়ে তৈরি হয়েছে তৃণমূলের জাতীয় কর্মসমিতি। গত শনিবার, কালীঘাটের জরুরি বৈঠকে শুধুমাত্র সদস্যদের নামের তালিকা ঘোষণা করা হয়েছিল। আপাতত সমস্ত দায়িত্ব জাতীয় কর্মসমিতির এবং শীর্ষে রয়েছেন চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অন্যান্য পদাধিকারীদের নাম নেত্রী পরে ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chantterjee)। রাজনৈতিক মহলের মতে, এবার পদাধিকারীদের নাম ঘোষণা করতে পারেন মমতা।

আরও পড়ুন:Csk: তিনি চাননি ১৩ কোটির পর তাঁর আর দর বাড়ুক, বললেন সিএসকের এই ক্রিকেটার

একই সঙ্গে যে চার পুরসভা নির্বাচনের ফল সোমবার ঘোষণা হয়েছে, সেগুলির মেয়র-সহ অন্যান্য পদাধিকারীদের নামও ঘোষণা করে পারেন মমতা। এর মধ্যে শিলিগুড়ি পুরসভার মেয়রের নাম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বাকি তিনটি নামও শুক্রবারের বৈঠকে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...