Friday, May 15, 2026

৫ ভোটে ভাগ্য বদল! টোটো চালক থেকে কাউন্সিলর বিজেপি প্রার্থী

Date:

Share post:

পেশায় টোটো চালক তারকনাথ ধীবর (Taraknath Dhibar)। আসানসোল (Asansol) পুরভোটে ১০৩ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি (BJP)। পুরভোটে জয়ীও হয়েছেন তিনি। তবে, নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ভোট ব্যবধান মাত্র পাঁচ।

আসানসোলে (Asansol) বিধানসভা ভোটের হিসেবে ৬৬টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। তবে পুরভোটের ধরাশায়ী গেরুয়া শিবির। মাত্র ৭টি আসনে জিতেছে বিজেপি। এর আগে বাঁকুড়া শালতোড়ায় পরিচারিকা হিসেবে কাজ করা চন্দনা বাউড়িকে টিকিট দিয়ে চমক দিয়েছিল বিজেপি। তিনিও জয়ী হন। কিন্তু পারিবারিক বিতর্কে নাম জড়ায় তাঁর। তারকনাথের প্রচারে গিয়েছিলেন চন্দনাও।

আরও পড়ুন-Punjab: বড় ধাক্কা কংগ্রেসে, ভোটের আগে দল ছাড়লেন অশ্বিনী কুমার

তারকনাথের মাসিক আয় মাত্র চার হাজার টাকা। ভাড়ায় টোটো চালান তিনি। মালিককে প্রতিদিন ভাড়া দিতে হয় ২৫০ টাকা। এহেন তারকনাথ পুরভোটে জিতে চমকে দিয়েছে। টোটো নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেছিলেন বিজেপি প্রার্থী। টোটোতে বাজত গান। পাঁচ ভোটে ভাগ্য বদল হওয়ার পরে কী করবেন তারকনাথ? তাঁর লক্ষ্য উন্নয়ন বলে ভোটের আগে জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। এবার এলাকার উন্নয়নে কী করেন সেটাই দেখার।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...