Monday, May 11, 2026

২ মার্চ রাজ্যের ১০৮ পুরসভার ফল ঘোষণা, বিজ্ঞপ্তি জারি কমিশনের

Date:

Share post:

১০৮ পুরসভা নির্বাচনের দিন আগেই ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন(Election commission)। তবে ফলাফল ঘোষণার দিন স্থগিত রাখা হয়েছিল কমিশনের তরফে। বুধবার ১০৮ পুরসভা নির্বাচনের(Municipal Election) ফলাফলের দিন ঘোষণা করল কমিশন। এদিন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২ মার্চ ১০৮ পুরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরনিগমে হতে চলেছে নির্বাচন। সেই মত জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ইতিমধ্যেই মনোনয়ন জমার পাশাপাশি জোরকদমে শুরু হয়েছে প্রচার। এই নির্বাচনের ফলঘোষণা প্রসঙ্গে বিরোধীদের দাবি ছিল ভোটগ্রহণ থেকে গণনা পর্যন্ত হাতে যেন দু’দিন সময় থাকে। একদিন স্কুটিনি এবং একদিন পুনর্নির্বাচনের জন্য রাখার দাবি জানানো হয়েছিল। বলা যেতে পারে বিরোধীদের সেই দাবি মেনে নিয়েছে কমিশন। ২৭ ফেব্রুয়ারি নির্বাচন আর ২ মার্চ গণনা। প্রসঙ্গত, কলকাতা পুরসভা এবং শিলিগুড়ি সহ চার পুরনিগমের নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন এবং গণনার মাঝে একদিন সময় ছিল। যা নিয়ে সরব হতে দেখা যায় বিরোধীদের।

আরও পড়ুন:কাটলো ‘মহাযুদ্ধের’ কালো মেঘ: ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

এদিকে নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, ১০৮ টি পুরসভা নির্বাচনে রাজ্যের একটা বৃহৎ অংশ জুড়ে হবে ভোট। সে ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে পারে। তাই রাতারাতি স্কুটিনি করা সম্ভব নয়। স্কুটিনি করতে একদিন সময় লাগবে। তাই হাতে স্কুটিনি ছাড়াও পুননির্বাচনের জন্য অতিরিক্ত একদিন সময় রাখা হয়েছে।

Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...